পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দলটা ভারতে পাঠাতে পারল না বাংলাদেশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

মাহমুদুল হাসান জয়ের কপাল মন্দ ছিল পাকিস্তানে। পাকিস্তান সফরে ‘এ’ দলের হয়ে সেরা ফর্মে ছিলেন এই ওপেনার। কিন্তু মূল সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। এমন ধাক্কা কাটিয়েই পাকিস্তানকে শুধু প্রথমবারের মতো টেস্টে হারায়নি বাংলাদেশ, হোয়াইটওয়াশও করেছে।

ঐতিহাসিক সে সফরের ১৬ জনের দলে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হয়েছে নির্বাচকদের। প্রাথমিক যে ১৬ জন ছিলেন পাকিস্তান সফরে, সেই দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন শরীফুল ইসলাম। তবে তাঁর জায়গায় কোনো পেসার নয়, নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি প্রথম ম্যাচে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া স্পেল করা শরীফুল। তখনই জানা গিয়েছিল তাঁর ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ওদিকে চোট সেরে ওঠায় ফিরেছেন জয়।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২৭ টেস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর। এই টেস্ট নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এই ম্যাচ বাতিলের আবেদন করেছে। বলেছে যেকোনোভাবে এই ম্যাচ বাতিলের চেষ্টা করবে তারা। এ কারণে ভেন্যু পরিবর্তনের কথা শোনা গেলেও বিসিসিআই সে পথে আপাতত হাঁটছে না।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, জাকির হাসান, শাদমান ইসলাম, জাকির আলী অনিক (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, নাহিদ রানা।

 

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর