‘নাম্বার ওয়ান’ হলেন না রিজওয়ান, অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম

ইনিংসের ৩৪তম ওভারে নাসিম শাহর প্রথম ডেলিভারিটি ছিল অফ স্ট্যাম্পের বাইরে। হাফভলি পেয়ে পুল করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান অ্যাডাম জাম্পা। ব্যাটের কোণায় লেগে বল উপরে ওঠে যায়। ক্যাচের সহজ সুযোগ পায় পাকিস্তান। কিছুটা দৌড়ে গিয়ে অবিশ্বাস্যভাবে সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হলেন মোহাম্মদ রিজওয়ান। তাতে একটা বিশ্ব রেকর্ডও হাত ফস্কে বেরিয়ে গেল পাকিস্তান উইকেট কিপারের হাত থেকে!

ওয়ানডে ইতিহাসে উইকেট কিপার হিসেবে এক ইনিংসে এককভাবে সর্বোচ্চ ৭টি ক্যাচ হয়ে যেত রিজওয়ানের। সেটা না হলেও ৬টি ক্যাচ নিয়ে যৌথভাবে সর্বোচ্চ রেকর্ডের তালিকায় নাম উঠেছে পাকিস্তানি উইকেট কিপারের। এ থেকে সহজেই ধারণা করা যায়, অ্যাডিলেডে গতি আর সুইংয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন পাকিস্তানি পেসাররা।

ম্যাচে হয়েছেও সেটাই। হারিস রউফ-শাহিন শাহ আফ্রিদিদের গতিরে তোপে বিধ্বস্ত হয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৬৩ রানে। এশিয়ার দেশটির বিপক্ষে ওয়ানডেতে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।

এর আগে ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে সিডনিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ১৬৫ রান করেছিল অস্ট্রেলিয়া। আর গুটিয়ে যাওয়ার হিসেব বিবেচনায় নিলে, ২০০২ সালে মেলবোর্নে ১৬৭ রানে অলআউট হয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

আজ সর্বনিম্ন রানের লজ্জা দিতে অস্ট্রেলিয়ার ১০টি উইকেটই নিয়েছেন পাকিস্তানি পেসাররা। এর মধ্যে ৮ ওভারে ২৯ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন হারিস রউফ। এছাড়া শাহিন আফ্রিদি ২৬ রানে ৩টি এবং মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ ১টি করে উইকেট নিয়েছেন। নাসিমের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু ২১ বছর বয়সী ডান হাতি পেসারের ওভারে ৩টি ক্যাচ মিস করেছেন পাকিস্তান। এছাড়া হারিস রউফের ওভারে ক্যাচ মিস হয়েছে আরও একটি।

অস্ট্রেলিয়ার পক্ষে আজ সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ। এছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০ রানের কোটা ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন ম্যাথিউ শর্ট।  

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর