দলে জায়গা হারানো ওপেনারকে ১০ কেজি ওজন কমানোর পরামর্শ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

এবার আইপিএলে ১৩ বছর বৈভব সূর্যবংশীকেও ১ কোটি ১০ লাখ রুপি দিয়ে কিনেছে এক ফ্র্যাঞ্চাইজি। অথচ জাতীয় দলে অভিষেকেই সেঞ্চুরি করা পৃথ্বী শকে তাঁর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেও কিনতে রাজি হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এরপর থেকেই সংবাদ শিরোনাম হচ্ছেন পৃথ্বী। তাঁর সাবেক কোচরাও নানা পরামর্শ দিচ্ছেন  ফিরে আসার জন্য। একজন সরাসরি তাঁকে ১০ কেজি ওজন কমাতে বলেছেন!

২০১৮ সালে টেস্ট অভিষেক সেঞ্চুরি। সে বছরই কোটি রুপিতে আইপিএল ডাক পেয়েছেন। ২০২২ আইপিএলে তো পৃথ্বী শর দাম ৮ কোটি রুপিও ছুঁয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে ততই পিছিয়ে পড়ছেন ২৫ বছর বয়সী। আইপিএলের কোনো দল তাঁকে নেয়নি। এমনকি ঘরোয়া অন্য টুর্নামেন্টগুলোতেও স্কোয়াড থেকে বাদ পড়ছেন তিনি।

মাঠের বাইরের আচরণ দিয়েও সমালোচিত হচ্ছেন পৃথ্বী। সবাই তাঁকে বিনোদ কাম্বলির উদাহরণ টেনে সাবধান হতে বলছেন, কিন্তু বারবার ভুল কারণে খবর হচ্ছেন তিনি।

তবে তাঁর শৈশবের কোচ রাজু পাঠক বলেছেন, সবাই পৃথ্বীর দিকটা বুঝতে পারছে না, ‘ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না। ওর বাবা কিছু ব্যবসা করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোটাই কাজে আসেনি। ওদের অনেক কষ্ট করতে হয়েছে। বড় হওয়ার সময় অন্যের সাহায্যে টিকে থাকতে হয়েছে শ-কে। এটা সহজ না। আর ওর তো মা-ও ছিল না (অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন) যে ওকে সঠিক পথ দেখাবে, এই কাজটা শুধু মায়েদের পক্ষেই সম্ভব।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে পাঠক বলেছেন, পৃথ্বী হঠাৎ পাওয়া খ্যাতি সামলাতে পারেননি, ‘এত তাড়াতাড়ি সাফল্য পেয়েছে! যে ছেলে একসময় ঘরের অর্থের অভাব দেখেছে, প্রতিদিন কষ্ট করেছে, সে হঠাৎ বেশ ভালো অঙ্কের ব্যাংক ব্যাল্যান্স পেয়েছে। আর টাকা আসা শুরু করতেই সেও সেটা উপভোগ করা শুরু করেছে। দরিদ্র পরিবার থেকে উঠে আসা সব ক্রিকেটারের সঙ্গেই এমন হয়। এমন এক জীবন কাটানোর পর নিজের ইচ্ছামতো জীবন কাটাতে চায় তারা। নাম, টাকা। অতীতেও এমন পথে হেঁটেছে অনেক ক্রিকেটার। সমস্যা হলো, আমরা সবাই ২৫ বছর বয়সী শ-র কাছ থেকে ৪০ বছরের পরিপক্ব পুরুষের আচরণ আশা করছি।’

এদিকে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাইয়ে পৃথ্বীর কোচের ভূমিকায় থাকা প্রবীণ আমরে সাবেক শিষ্যকে সহজ পথ বাতলে দিয়েছেন, ‘সত্যি বলতে আমরা চাই, সে ১০ কেজি ওজন কমাক এবং ম্যাচ ফিট হোক। ওকে ওর ফিটনেসই আটকে দিচ্ছে। ওর ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কারও মনে সন্দেহ নেই। ও খোদা প্রদত্ত। কিন্তু ও নিজেই নিজের শত্রু। আমার মনে হয় না কারও পক্ষে ওকে অনুপ্রাণিত করা সম্ভব। সবাই চেষ্টা করেছে। ওর নিজেকেই নিজে অনুপ্রাণিত করতে হবে। অন্য কেউ সাহায্য করতে পারবে না। কঠিন সময়ে নেটে যাও, অনুশীলন কর। ওকে জিমে এবং নেটে- দুই জায়গাতেই যেতে হবে।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর