সাকিবদের ক্লাবে ছিলেন তিন জন, পাকিস্তান থেকে যোগ দিলেন শাহীন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা সুখকর হয়নি পাকিস্তানের। গতকাল মঙ্গলবার ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে হেরেছেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমেরা। প্রোটিয়াদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে বলার মতো লড়াইটা করেছেন শুধু রিজওয়ান। অন্য প্রান্তে সতীর্থদের থেকে তেমন সমর্থন না পেলেও ৭৪ রানের (৬২ বল) ইনিংস খেলে শেষ পর্যন্ত পাকিস্তানের আশা টিকিয়ে রেখেছিলেন। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। ১৭২ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

একা লড়াই চালালেও রিজওয়ানের ব্যাটিং কৌশল নিয়ে সমালোচনা কম হচ্ছে না। পাকিস্তানি অধিনায়ক যেমন মন্থর গতিতে ব্যাটিং করেছেন, তাতে সমালোচনা অনুমিতই ছিল। রিজওয়ান ফিফটি করতেই খেলেছেন ৫০ বল। পরে কিছুটা আগ্রাসী হলেও দলকে জেতাতে পারেননি।  

তবে গতকাল ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের অন্য বোলাররা যেখানে দেদারসে রান বিলিয়েছেন, শাহীন সেখানে ৪ ওভারে খরচ করেছেন মোটে ২২ রান। উইকেট শিকার করেছেন ৩টি। এতে দারুণ একটা কীর্তি ছুঁয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট হয়ে গেল শাহীনের।

ক্রিকেটের অন্য দুই সংস্করণে (টেস্ট ও ওয়ানডে) উইকেটের সেঞ্চুরি আগেই ছুঁয়েছেন শাহীন। গতকাল টি-টোয়েন্টিতেও ১০০ উইকেট হওয়ায় চক্রটা পূর্ণ হলো। তাতে মাত্র চতুর্থ বোলার হিসেবে তিন সংস্করণেই অন্তত ১০০ উইকেট নেওয়ার বিরল ক্লাবে ঢুকে গেলেন পাকিস্তানি পেসার। শাহীনের আগে এ কীর্তিতে নাম লিখিয়েছেন শুধু টিম সাউদি, সাকিব আল হাসান ও লাসিথ মালিঙ্গা।

অবশ্য একটা জায়গায় বাকি তিনজনকেই ছাড়িয়ে গেছেন শাহীন। সবচেয়ে কম বয়সে এ ক্লাবে প্রবেশ করলেন তিনি। এ কীর্তিতে পাকিস্তানি পাকিস্তানের বোলারের মধ্যে শাহীনই যে প্রথম, সেটা বোধহয় না বললেও চলে।

শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিবেচনায় নিলে, হারিস রউফ ও শাদাব খানের পর তৃতীয় পাকিস্তানি হিসেবে উইকেট প্রাপ্তিতে তিন অঙ্ক ছুলেন শাহীন। ৭৪তম ম্যাচে এসে ১০০ উইকেট পূর্ণ হলো পাকিস্তানি পেসারের। রউফ অবশ্য ৭১ ম্যাচেই ১০০ টি-টোয়েন্টি উইকেটের ক্লাবে যোগ দিয়েছিলেন।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শাহীন ৩১ টেস্টে উইকেট নিয়েছেন ১১৬ টি। এর বাইরে ৫৬ ওয়ানডেতে শিকার করেছেন ১১২টি উইকেট। আর টি-টোয়েন্টি? সেটা দিয়েই তো গতকাল রেকর্ড বইয়ে নামটা উঠালেন।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর