৮ উইকেট পাওয়ার পরও পেসারদের বসিয়ে রাখতে চান গাভাস্কার

সৌম্য-শান্তদের উইকেটকে গোনায়ই ধরছেন না তিনি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের  জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে ভারত। দুবাইয়ের উইকেটে স্পিনারদের প্রাধান্য থাকলেও ভারতের দুই পেসারই এগিয়ে ছিলেন উইকেট শিকারে। মোহাম্মদ শামি ১০ ওভারে ৫৩ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। আর হারসিত রানা ৭ ওভার ৪ বলেই নিয়েছেন ৩ উইকেট।

অর্থাৎ দুই পেসারই নিয়েছেন ৮ উইকেট। এর মধ্যে টপ অর্ডারের সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত যেমন আছেন, আছেন প্রতিরোধ গড়া জাকের আলী ও সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়ও। কিন্তু তবু পাকিস্তানের বিপক্ষে এই পেসারদের ওপর ভরসা রাখতে চান না সুনীল গাভাস্কার। আগামীকালের ম্যাচে এই দুই পেসারের একজনকে বসিয়ে রাখার পক্ষে সাবেক অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারেই আঘাত হানেন শামি। পরের ওভারেই শান্তকে ফেরান রানা। একটু পর মিরাজকেও ফিরিয়ে দিয়েছেন রানা। পাওয়ার প্লের মধ্যেই আরও দুই উইকেট নিয়ে অক্ষর প্যাটেল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন একেবারে।

রেকর্ড ষষ্ঠ উইকেট জুটি ভেঙে পড়ে ম্যাচে পাঁচ উইকেটও পেয়েছেন শামি। দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই পেসার। রানাও বেশ দারুণ বল করেছেন।

রানাকে বসিয়ে দেওয়া হতে পারে। ছবি: বিসিসিআই

তবু ১৯৮৩ বিশ্বকাপজয়ী গাভাস্কারের উচিত পাকিস্তানের বিপক্ষে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে নামানো। স্পোর্টস টুডের সঙ্গে কথোপকথনে গাভাস্কার বলেছেন, দুবাইয়ে প্রথম ম্যাচে পেসাররা বেশি উইকেট পেলেও ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলেন স্পিনাররাই।

গাভাস্কার বলেছেন, উইকেট থেকে যেহেতু স্পিনাররাই বেশি সুবিধা পাচ্ছেন, ভারতের উচিত বরুণ চক্রবর্তীকেই খেলানো, ‘দুই দলের হয়েই উইকেট পেয়েছে পেসাররা। শামি ৫টা পেয়েছে, হারশিত রানা ৩টা পেয়েছে। পেসাররা উইকেট পেলেও, স্পিনাররাই ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, কঠোর লাইন লেংথে বল করেছে। আমার মনে হয় পাকিস্তান ম্যাচের জন্য বরুণ চক্রবর্তীকে বাড়তি স্পিনার হিসেবে চিন্তা করবে।’

গাভাস্কারের ধারণা, দ্বিতীয় পেসার হিসেবে হার্দিক পান্ডিয়ার কথা ভাবা যেতে পারে। তাহলে চাইলেই হারশিত রানাকে বসিয়ে বরুণকে নেওয়া যাবে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর