পাকিস্তান দলের পরিবর্তন

ভরাডুবির পরও তিনি বলছেন, ‘বিকল্প’ দেখান

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবি পাকিস্তানের। প্রথম দুই ম্যাচ হারের পর বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। তাতে চার দলের গ্রুপে সবার শেষে স্থান হয়েছে তাদের।

ভারতের বিপক্ষে হারে বিদায় নিশ্চিত হওয়ার পর সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছিলেন, এই দলের আমূল পরিবর্তন দরকার। বাবর-রিজওয়ানদের দল থেকে অর্ধেক ছেঁটে ফেলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত।  

এদিকে আরেক সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এ মন্তব্যের সঙ্গে একমত নন। বলেছেন, যারা এখন দলে আছে, আগে তাঁদের বিকল্প খুঁজে বের করে দিক ওয়াসিম।

ভারতের বিপক্ষে হারের পর ওয়াসিম আকরাম বলেছেন পাকিস্তানের পেসাররা যে বোলিং করছেন সেটা আমেরিকা, ওমান মানের।  এরপর বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। বেশ কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে এই খেলোয়াড়রা আমাদের হার উপহার দিচ্ছে। এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময়। সাহসী পদক্ষেপ কী? ওয়াকার ইউনূস যেমনটা বলছিল, তরুণদের আনুন, সাহসী ক্রিকেটার এবং তাদের সাদা বলের ক্রিকেটে নিয়ে আস।’ 

আকরাম যাদের আমেরিকার মানের বলেছেন, তারা হলেন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা। শাহিন আবার শাহিদ আফ্রিদির জামাতা। সে কারণেই হয়তো শ্বশুর হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন শাহিদ। সামা টিভিতে বলেছেন, ‘সেদিন ওয়াসিম ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ, আমরা সবাই আবেগে ভেসে গেছি (ভারতের কাছে হারের পর)। উনি বলেছেন দল থেকে ৬-৭জন খেলোয়াড়কে বাদ দিতে হবে। ওয়াসিম ভাই, আপনার প্রতি আমার শুধু একটাই প্রশ্ন আছে।’

এরপরই বলেছেন ‘বিকল্প’ দেখাতে, ‘এদের বিকল্প হতে পারবে এমন ৬-৭ জন খেলোয়াড় কি বেঞ্চে আছে? ঘরোয়া ক্রিকেটে কি এই মানের ক্রিকেটার কেউ আছে? আমরা কি একাডেমিতে এমন কাউকে তৈরি করেছি?’

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর