পাকিস্তানের বোলিং নিয়ে হতাশ ওয়াসিম আকরাম

দেশকে এখন আমেরিকা মনে হয় তাঁর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। হারলেই বাদ- এমন সমীকরণে নেমেও লড়াইয়ের ছিটেফোঁটা দেখাতে পারেনি দলটি। ২৪২ রানের লক্ষ্যে নেমে দুবাইয়ের কঠিন উইকেটেও ৪৫ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে ভারত। সেটাও বিরাট কোহলির সেঞ্চুরির জন্য বাড়তি চেষ্টা করায় কিছু বল নষ্ট করেছে বলে।

এদিকে পাকিস্তানের পারফরম্যান্স দেখে মাথা হেঁট সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। উত্তরসূরিদের খেলা দেখে তাঁর মনে হচ্ছে এই দলের মান আমেরিকা ও ওমানের মতো সহযোগী দলগুলোর মতো।

ড্রেসিং রুম শোতে কথা বলতে গিয়ে নিজের ক্ষোভ ঢাকতে পারেননি ওয়াসিম আকরাম। স্বাগতিক দল হয়ে এখন গ্রুপ পর্ব থেকে বাদ পরার সমূহ সম্ভাবনা পাকিস্তানের। শুধু আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ই পারবে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখতে।

আকরাম সে আশা ছেড়ে দিয়েছেন। বর্তমান ভুলে ভবিষ্যতের জন্য কঠোর পদক্ষেপ নিতে বলছেন, ‘চূড়ান্ত পদক্ষেপ দরকার। আমরা বহুদিন ধরেই সাদা বলে প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট খেলছি। বদল আনতেই হবে। ভয়ডরহীন ক্রিকেটারদের দলে আনুন, তরুণদের আনুন। পাঁচ থেকে ছয়টি জায়গায় পরিবর্তন দরকার। দয়া করে সেটাই করুন।’

এক সঙ্গে এমন পরিবর্তন আনলে শুরুতে যে ফল আসবে না সেটা জানেন আকরাম, ‘পরের ছয়মাসে হয়তো হারবেন। এতে সমস্যা নেই, কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই দল বানাতে হবে।’

আকরাম তরুণদের নিয়ে দল গড়ার পক্ষে। আর পাকিস্তানের বোলিং লাইনআপের সবাই তরুণ। কিন্তু সেই তরুণরাই ম্যাচের পর ম্যাচ হতাশ করছেন দলকে।  শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের নিয়ে কথা বলতে গিয়েই আমেরিকা ও ওমানের সঙ্গে তুলনা টেনেছেন আকরাম। ওয়ানডে ক্রিকেটে বর্তমান দ্বিতীয় নিকৃষ্ট বোলিং গড় পাকিস্তানের, ‘বহুত হয়েছে। ওদের তারকা বানিয়ে রেখেছেন আপনারা। সর্বশেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানি বোলাররা মাত্র ২৪ উইকেট নিয়েছে, ৬০ গড়ে। মানে এক একটি উইকেট নিতে ৬০ রান দেয় এরা। আমাদের বোলিং গড় ওমান বা আমেরিকার চেয়েও খারাপ। যে ১৪টি দেশ এখন ওয়ানডে খেলে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় নিকৃষ্ট।’

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন শহীদ আফ্রিদি। গতকাল ওয়াসিম আকরামও যোগ দিলেন সে তালিকায়। পিসিবি প্রধান মহসিন নাকভিকে বলেছেন, টিম ম্যানেজমেন্টের কাছে জবাব চাইতে, ‘চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক কমিটি এবং কোচদের ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন, কী ধরনের দল নির্বাচন করেছেন তারা। খুশদীল শাহ এবং সালমান আগাকে দেখে কবে মনে হয়েছে এরা উইকেট নিতে পারে। সপ্তাহের পর সপ্তাহ ধরে আমি আসলেই চিৎকার করে বলেছি এই স্কোয়াড ভালো না, কিন্তু চেয়ারম্যান বলেছেন তারা সেরা স্কোয়াড বানিয়েছে।’

বোর্ড ও দল যেভাবে চলছে তা পছন্দ হচ্ছে না আকরামের, ‘চ্যাম্পিয়নস ট্রফির একদিন আগে তারা এক ঘণ্টা ধরে মিটিং করেছে কিন্তু আগের দলই রেখেছে। এমনকি রিজওয়ানও দায়ী। সে নেতা কিন্তু সে জানে না ম্যাচ জেতাতে কাকে লাগবে। দিন দিন লজ্জাকর হয়ে উঠছে পরিস্থিতি। স্টেডিয়ামে থাকা পাকিস্তান সমর্থকদের চেহারা দেখা উচিত ছিল আপনার। পাকিস্তান বোলিং শুরু করার ১৫ ওভারের মাথায় ওরা ভেন্যু ছেড়ে চলে যেতে শুরু করেছি। জীবনে এমন কিছু দেখিনি। খুবই দুর্ভাগ্যজনক। জাতি হিসেবে আমরা আবেগি। কিন্তু এটা হতাশাজনক।’

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর