তামিম-মুশফিকের বেলায় চুপ থাকলেও মাহমুদউল্লাহর বিদায়ে শুভেচ্ছা সাকিবের

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম

বাংলাদেশের ক্রিকেটে পাঁচজন আলাদা হয়ে আছেন। সবার আগে আবির্ভাব হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তারপর মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এরপর জাতীয় দলে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সবার আগে বিদায় নিয়েছেন মাশরাফি। দেশের বাইরে অনেকটা ত্যাজ্য অবস্থায় বিদায় নিতে হয়েছে সাকিবকেও। আর ২০২৫ এ বাকিরাও সে পথ ধরেছেন। প্রায় দেড় বছর জাতীয় দলে না খেললেও তামিমের ফেরার অপেক্ষা করছিলেন অনেকেই। 

কিন্তু গত জানুয়ারিতে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন সাবেক অধিনায়ক। তামিম না  করে দিলেও চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে দুজনের পারফরম্যান্সের অনেক সমালোচনা হয়েছে। তাই টুর্নামেন্ট শেষে গত ৫ মার্চ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে এখনো টেস্টে থাকার সিদ্ধান্ত তাঁর।

এদিকে শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলছিলেন মাহমুদউল্লাহ। তিনিও গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এদিকে তামিম বা মুশফিকের ঘোষণার পর এ নিয়ে কোনো বার্তা না দিলেও মাহমুদউল্লাহর ব্যাপারে আর চুপ থাকেননি সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগি পোস্ট দিয়েছেন সাবেক অধিনায়ক।

ফেসবুকে বাংলা ও ইংরেজিতে একই বার্তা দিয়েছেন সাকিব। পোস্টে লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী বিসিবির ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি-র অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন কাঠামো অনুসারে, এখন থেকে চারদিনের ম্যাচে...
সাকিবের গতকালের সাক্ষাৎকারের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। আমিনুল হক আরও জানিয়েছেন, সাকিবের এখন স্বাভাবিক...
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত। দুই বছরের নির্বাসন শেষে দেশে ফিরে হত্যা মামলাসহ তাঁর...
সেই আক্ষেপ কাটিয়ে গতকাল ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও ব্যাটিংয়ে নামেন ৬ নম্বরে। ততক্ষণে ইনিংসের ১৪তম ওভারের খেলা চলে। সেখান থেকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেন সাকিব। ১৬ বলের অপরাজিত ইনিংসে ১ চার ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর