ক্রিকেটারকে দেশে ফিরতে মানা করে হুমকি দেওয়া হয়েছিল

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০১:১০ পিএম

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের ম্যাচ সেরা রোহিত শর্মা, টুর্নামেন্ট সেরা রাচিন রাভীন্দ্র। তবে রবিচন্দ্রন আশউইনের মতো মনোযোগ দিয়ে যারা খেলা দেখেছেন, তাদের চোখে ভারতকে ১২ বছর পর চ্যাম্পিয়নদের সেরা বানিয়েছেন ভরুন চক্রবর্তী। 

তবে ৩৩ বছর বয়সী রহস্য স্পিনারের জাতীয় দলের গল্পটা এলাম, দেখলাম আর জয় করলাম না মোটেও। বরং জাতীয় দলে ব্যর্থতার কারণে সমর্থকদের হুমকিও শুনতে হয়েছিল তাঁকে।

এর আগেও আইপিএলের ভালো করে জাতীয় দলে ঢুকেছিলেন ভরুন। গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু স্বপ্নযাত্রাটা স্বপ্নের থাকেনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারত প্রথমবারের মতো পাকিস্তানের মতো হেরেছিল। বাদ পড়েছিল গ্রুপ পর্বেই। এবং ভরুন পুরো টুর্নামেন্টে একটি উইকেটও পাননি।

এমন বাজে পারফরম্যান্সের পর এই স্পিনারকে হুমকিও দেওয়া হয়েছিল। ইউটিউবে গোবিনাথের সঙ্গে পডকাস্টে সে সময়কার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভরুন, ‘২০২১ বিশ্বকাপ আমার জন্য খুব অন্ধকার সময় ছিল। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। এত হাইপের মধ্য দিয়ে দলে এলাম অথচ একটা উইকেটও পাইনি। এরপর তিন বছর দলের বিবেচনাতেই রাখা হয়নি।’

ঘটনা এখানেই শেষ নয়। ভরুনকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরতেও মানা করা হয়েছিল, ‘২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ভারতে আসার আগেই আমাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। তারা আমাকে বলেছে, দেশে আসার চেষ্টা করলেও নাকি আমি পারব না। আমার বাসাও খুঁজে বের করেছিল। এয়ারপোর্ট থেকে ফেরার পথে কিছু লোককে বাইক নিয়ে আমাকে অনুসরণ করতে দেখেছি। কিন্তু আমি বুঝি সমর্থকেরা খুব আবেগি হতে পারেন।’ 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর