ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করে বিশ্বকাপ বাছাইয়ে যাচ্ছে নামিবিয়া

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে নামিবিয়া। এটুকু পড়ে বিভ্রান্তি জাগতে পারে, সাউথ আফ্রিকার সাবেক অধিনাতক আবার নামিবিয়ায় কী করছেন? আন্তর্জাতিক ক্রিকেটারের পক্ষে পাঁচ বছর বিরতি দিয়ে অন্য দেশের হয়ে খেলা সম্ভব। কিন্তু তাই বলে যুব দলে?

না, ২০২১ সালে অবসর নেওয়া এক ক্রিকেটারকে অন্য দেশের যুবদলে ডাকার মতো বিস্ময়কর কোনো ঘটনার জন্ম দেয়নি নামিবিয়া। সাবেক সাউথ আফ্রিকার ক্রিকেটার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রস্তুতি নিচ্ছেন। নামিবিয়ার দায়িত্ব পড়েছে ১৭ বছর বয়সী অন্য এক ফাফ ডু প্লেসির কাঁধে।

মজার ব্যাপার, এই ডু প্লেসিও তাঁর চেয়ে ২৩ বছরের বড়জনের মতোই ডান হাতি ব্যাটসম্যান এবং লেগ স্পিন করেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়া। কিন্তু জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেললেও টেস্ট খেলুড়ে দেশ না বলে নামিবিয়াকে বাছাইপর্ব পার হতেই হবে। আগামী ২৮ মার্চ শুরু হবে বাছাইপর্ব। ছয় দলের ডিভিশন ওয়ান বাছাইপর্বে বাকি দলগুলো হলো কেনিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া, নাইজেরিয়া ও উগান্ডা। 

ছয় দলের মধ্যে সেরা দলটিই পাবে বিশ্বকাপ যাওয়ার সুযোগ। ৬ এপ্রিল জানা যাবে সে দলের নাম। এবার এশিয়া অঞ্চলের বাছাইপর্বে খেলতে হবে আফগানিস্তানকেও।

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
বিশ্বকাপের ফাইনালে উঠতে প্রয়োজন আর ১ রান, ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে দরকার ৪ রান। ইনিংসের ১৩তম ওভারেই বিশ্বকাপের ফাইনালের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতিতে আগের ৪ বলে ৪ বাউন্ডারি মারা...
সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। সুপার এইটে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও সুরিয়াকুমার ইয়াদাভদের অন্যদের খেলার ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এক কথায়...
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কখনোই বিশ্বকাপের কোনো ম্যাচ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে ক্যারবিয়ানরা। সিকান্দার রাজাদের ১০৭ রানের ব্যবধানে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর