আগের ১৬ বছর যা হয়নি, সেটাই দেখা গেল এবার

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:২৩ এএম

আইপিএলের প্রথম মৌসুমের কথা। ২০০৮ সালের ২১ মে চিপকের এমএ চিদম্বরমে খেলতে গিয়ে চেন্নাই সুপার কিংসকে ১৪ রানে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর থেকে চিপক যেন হয়ে ওঠে দুর্বোধ্য এক গোলকধাঁধা, যেটার সমাধান কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না বিরাট কোহলিরা।

পরের ১৬ বছর চেন্নাইয়ে যতবার খেলতে গিয়েছে, প্রতিবারই হার নিয়েই ফিরতে হয়েছে বেঙ্গালুরুকে।

অবশেষে ৬১৫৫ দিন পর চেন্নাই দুর্গ জয় করেছে বেঙ্গালুরু। গতকাল শুক্রবার আইপিএলের ম্যাচে চেন্নাইকে ৫০ রানে হারিয়েছেন রজত পাতিদর-কোহিলরা। চিপকে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৯৬ রান তুলেছিল বেঙ্গালুরু। এরপর রান তাড়ায় নামা চেন্নাইকে আটকে দেয় ১৪৬ রানে।

বেঙ্গালুরুর কাছে ২০০৮ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে হারার পর চেন্নাই কোচ ফ্লেমিং জানিয়েছেন, এখন আর ঘরের মাঠে বাড়তি সুবিধা বলে কিছু নেই। ঘরের মাঠের উইকেটের চরিত্র ঠিকমতো বুঝতে পারেননি বলেও জানিয়েছেন ফ্লেমিং।

আইপিএলে বর্তমান নিয়মানুযায়ী, গ্রুপ পর্বের ১৪ ম্যাচের ৭ ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ পায় দলগুলো। আর হোম ম্যাচে উইকেট থেকে বাড়তি সুবিধা আদায়ও নতুন নয়। তবে ফ্লেমিং জানিয়েছেন, চিপকে সেটা সম্ভব হয়ে উঠছে না।

ম্যাচ শেষে চেন্নাই কোচ বলেছেন, ‘আমি বেশ কয়েক বছর ধরেই বলছি যে, চিপকে কোনো হোম অ্যাডভান্টেজ নেই। গত কয়েক বছর ধরে আমরা উইকেট ঠিকমতো পড়তেই পাচ্ছি না। সুতরাং, এটা (চেন্নাইয়ের পিচের ভিন্ন আচরণ) নতুন কিছু নয়। প্রতিদিন যে রকম পরিস্থিতি থাকে, তা সামলে নেওয়ার চেষ্টা করি আমরা।’

ফ্লেমিং পরক্ষণেই বলেন, ‘এটা সেই চিপক নয়, যেখানে আপনি চার স্পিনারকে মাঠে নামিয়ে দেবেন। প্রতিটি পিচের চরিত্র বুঝতে আমাদের বিস্তর পরিশ্রম করতে হচ্ছে। এটা একেবারে ভিন্ন।’

চেন্নাই কোচ আরও জানান, তারা ভেবেছিলেন, শিশিরের প্রভাবে দ্বিতীয় ইনিংসে বল স্কিড করতে পারে। এ প্রসঙ্গে ফ্লেমিং বলেছেন, ‘আমরা উইকেট ঠিকমতো বুঝতে পারিনি। উইকেট পড়া খুবই কঠিন ছিল। ভেবেছিলাম শিশির পড়লে বল স্কিড করবে। কিন্তু এটা অনেকটা আঠালো হয়ে গেছে। ফলে কাজটা (রান চেজ করা)কঠিন হয়ে যায়।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর