আইপিএলে চেন্নাইয়ের একেকটা ম্যাচ যায়, আর ধোনিকে চড়ানো হয় শূলে

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম

গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৯৬ রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস আটকে গিয়েছিল ১৪৬ রানে। ওই ম্যাচে মাহেন্দ্র সিং ধোনি ১৬ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও খেললেও তাঁর ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনা কম হচ্ছিল না। ভারতের সাবেক অধিনায়ক নেমেছিলেন ৯ নম্বরে, ততক্ষণে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছিল চেন্নাই। ধোনির অমন বিধ্বংসী ইনিংস তাই কেবল পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।

ধোনির ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনার মধ্যেই গতকাল রোববার আবারও খেলতে নামে চেন্নাই। তবে এ ম্যাচেও ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন ছিল না আইপিএলে ৫ বারের চ্যাম্পিয়নদের। রাজস্থান রয়্যালসের ১৮২ রান তাড়ায় চেন্নাই ম্যাচটা হেরেছে ৬ রানে। এবার ধোনি ৭ নম্বরে নেমে ১১ বলে ১৬ রান করেছেন বটে। কিন্তু সেটাও পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না।

পরপর দুই ম্যাচে রান তাড়ায় হারল চেন্নাই, এ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ভীরেন্দর শেভাগ। সাবেক ওপেনার জানিয়েছেন, শুধু এ বছর নয়, গত পাঁচ বছর ধরেই রান তাড়ায় ধুঁকছে চেন্নাই। আর আরেক সাবেক সাঞ্জায় মাঞ্জরেকারের মন্তব্য, ধোনিকে ঠিকঠাক কাজে লাগাতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি।

শেভাগ সমালোচনা করেছেন ভিন্ন কারণে। ধোনি ৭ নম্বরে নামলেও গতকাল শেষ ২ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ৩৯ রান। ১৯তম ওভারে ধোনি-জাদেজা মিলে ১৯ রান তুলেছিলেন বটে। কিন্তু শেষ ওভারে সন্দীপ শর্মার প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন ধোনি। ওভারটন আর জাজেদা মিলে শেষ পর্যন্ত চেষ্টা চালালেও জয় থেকে ৬ রান দূরে থামে চেন্নাইয়ের ইনিংস।

এ প্রসঙ্গে বলতে গিয়ে শেভাগ বলেছেন, ‘শেষ ২ ওভারে ৪০ রান নেওয়া খুবই কঠিন। মিডল অর্ডারে যত বড় মাপের ব্যাটসম্যানই থাকুক না কেন, এটা খুব কঠিন কাজ। হয়তো এক বা দুবার জিততে পারেন। সেটাই অনেক। আমার মনে আছে, ধোনি একবার আকশার প্যাটেলের শেষ ওভারে ২৪-২৫ রান তুলে জিতিয়েছিল, আরেকবার ধার্মাশালাতে ইরফান পাঠানের শেষ ওভারে ১৯-২০ এর মতো রান তুলেছিল।’

এরপর শেভাগ পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছেন, ধোনির কল্যাণে কয়েকটা ম্যাচ শেষ পর্যন্ত এমন পরিস্থিতিতে নিয়ে জিতলেও সাম্প্রতিক সময়ে রান তাড়ায় চেন্নাইয়ের অবস্থা কতটা নাজুক। এ প্রসঙ্গে ভারতের সাবেক মারকুটে ওপেনার বলেছেন, ‘আপনি হয়তো এমন এক-দুটা ম্যাচের কথাই মনে করতে পারবেন। কিন্তু সেখানে সাম্প্রতিক কোনো ম্যাচের অস্তিত্ব পাবেন না। গত পাঁচ বছরে চেন্নাই ১৮০-এর বেশি রান তাড়া করে জিততে পারেনি।’

রান তাড়ায় চেন্নাইয়ের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। তিনি জানিয়েছেন, ধোনিকে ঠিকঠাক কাজে লাগাতে পারছে না চেন্নাই।

মাঞ্জরেকারের ভাষায়, ‘আপনি যদি এ বছর বা গত বছরের দিকে তাকান, ধোনি যতটা না খেলোয়াড়, তার চেয়ে বেশি একটা ব্র্যান্ড হিসেবে খেলছে। একাদশ নির্বাচনের সময় ওরা (চেন্নাই) কিন্তু একজন অতিরিক্ত ব্যাটসম্যান নেয় না, কারণ দলে এমএস (ধোনি) আছে। এমএস ধোনি ওদের জন্য আর্শীবাদ। ও বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারে।’

কিন্তু মাঞ্জরেকারের ভাষ্য, ধোনির সেই ভূমিকা ঠিকঠাক কাজে লাগাতে পারছে না চেন্নাই। এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেছেন, ‘আমার মতে, ধোনি যদি খেলে যায় আর ব্যাটিং অর্ডারে শেষের দিকে নামে, তবে ওর অধিনায়ক হিসেবে খেলা উচিত। উইকেটকিপার হিসেবে সে বরাবরই ভালো। কিন্তু অধিনায়ক হিসেবে দলে আরও ভালো অবদান রাখতে পারবে। এই মুহূর্তে, ওকে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর