আজই ধোনি অবসর নিয়ে ফেলছেন?

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

মাহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে কবে অবসরে নেবেন তাঁর জবাব ২০২৩ সালের পর থেকেই সবাই খুঁজছেন। ২০২৩ আইপিএল শিরোপা জয়ের পর ধোনি জানিয়েছিলেন তিনি খেলা উপভোগ করছেন হয়তো আরও কিছুদিন খেলবেন।

এমন ঘোষণার পর গত মৌসুমেও খেলেছেন। এবারও আইপিএলের শুরু থেকেই খেলছেন, তবে আজ চেন্নাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধোনি নিজের শেষ ম্যাচ খেলছেন বলে গুঞ্জন উঠেছে।

সেই গুঞ্জনের পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। আইপিএলে ধোনির খেলা দেখতে কখনো মাঠে তাঁর মা-বাবা উপস্থিত হননি। কিন্তু ২০০৮ সালের পর থেকে যা দেখা যায়নি, সেটাই ঘটেছে। আজ এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ধোনির বাবা ও মা গ্যালারিতে এসেছেন সন্তানের খেলা দেখার জন্য। সঙ্গে ধোনির সন্তান জিবাও রয়েছেন।

ধোনি একাধিকবার জানিয়েছিলেন তিনি তাঁর শেষ ম্যাচ ঘরের মাঠে খেলতে চান। আজ চেন্নাইয়ে ম্যাচ হওয়ায় সেই সঙ্গে মা-বাবার উপস্থিতি বলছে, আচমকা ম্যাচ শেষে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতেও পারেন ধোনি। দিল্লির বিপক্ষে ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছে চেন্নাই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৯৬ রান। ১১ বলে ৯ রান করে আছেন ধোনি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর