৫৯ বলে ১০ চার ৭ ছক্কায় ১০৩ – তামিম বাকিদের জন্য রাখলেন কেবল ২৭ রান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম

লক্ষ্য ছিল মোটে ১৩০ রান। পারটেক্স স্পোর্টিং ক্লাবের এ রান তাড়া করতে লেজেন্ডস অব রূপগঞ্জের যে খুব বেশি বেগ পেতে হবে না, সেটা অনুমেয়ই ছিল। তাই বলে পারটেক্সকে এভাবে উড়িয়ে দেবে রূপগঞ্জ? বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্সকে ১০ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ, সেটাও ইনিংসের ১৮৯ বল হাতে রেখে।

রূপপঞ্জের বিশাল জয়ের নায়ক দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। স্বল্প রান তাড়াতেও সেঞ্চুরি আদায় করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। পারটেক্সের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত ৫৯ বলে ১০ চার আর ৭ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তামিম। আরেক ওপেনার সাইফ হাসান অপরাজিত ছিলেন ২৬ রানে।

শুধু আজকের ম্যাচে নয়, এবারের ডিপিএলে শুরু থেকেই ছন্দে আছেন জুনিয়র তামিম। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৬৫ রানের অপরাজিত ইনিংস, এরপর থেকে আজকের আগ পর্যন্ত ফিফটি পেরিয়েছেন আরও দুবার। এখন পর্যন্ত ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে রান তুলেছেন ৩৮৪, যা এবারের টুর্নামেন্টে সপ্তম সর্বোচ্চ। স্ট্রাইকরেটটাও চোখ কপালে তোলার মতো - ১৪৩.২৮! অন্তত ২০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

এমন দুর্দান্ত ফর্মে থাকা তামিম ১২৯ রানের লক্ষ্য পেয়ে আরও বেশি বিধ্বংসী হয়ে উঠলেন। অবশ্য পারটেক্সের রান আরও কম হতে পারত। ভাগ্যিস তিনে নেমে রুবেল মিয়া ৪১ রানের ইনিংস খেলেছেন। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন আহরার আমিন। এর বাইরে ৩ জন রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন, আর ৩ জন ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই।

শেখ মেহেদী-রেজাউর রহমান রাজাদের স্পিনের রহস্যের কূল-কিনারা খুঁজে পাচ্ছিলেন না পারটেক্সের ব্যাটসম্যানরা। মেহেদী একাই ৪ উইকেট নিয়ে পারটেক্সকে ধসানোর কাজটা এগিয়ে দেন। দুটি করে উইকেট নিয়ে বাকি কাজটা সারেন অফস্পিনার রাজা ও পেসার শরীফুল ইসলাম। বাকি দুটি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন সাইমুন বশির ও সাইফ হাসান।

রান তাড়ায় নেমে আশরাফুল ইসলাম সিয়ামের প্রথম ওভারেই দুই বাউন্ডারি মেরে তামিম আভাস দেন, আজকের দিনটা তাঁর হতে যাচ্ছে। ইনিংসের সপ্তম ওভারে চতুর্থ বলে আলাউদ্দিন বাবুকে লং অফে ছক্কা হাঁকিয়ে মোটে ২৬ বলে ফিফটি পেরিয়ে যান তামিম, তখন রূপগঞ্জের স্কোরবোর্ডে ৬২ রান।

অবশ্য তামিমের আগ্রাসী ব্যাটিং দেখে অন্যপ্রান্তে কিছুটা রয়েসয়ে খেলেছেন সাইফ। দুজনের জুটিতে ১৫তম ওভারে শত রান পেরিয়ে যায় রূপগঞ্জ। শেষ পর্যন্ত জয়ের দেখা পায় ১৯তম ওভারে।

ওই ওভারের ২ বল শেষে তামিমের রান ছিল ৯৯, আর জয়ের জন্য রূপগঞ্জের দরকার ছিল ২ রান। রাকিবের করা ওভারের তৃতীয় বল লং অফ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করে সেঞ্চুরি উদযাপনে মাতেন তামিম, একইসঙ্গে রূপগঞ্জও পেয়ে যায় এবারের ডিপিএলে পঞ্চম জয়ের দেখা।

৯ রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে রূপগঞ্জ। সমান ম্যাচে শীর্ষে থাকা আবাহনীর পয়েন্ট ১৬। মোহামেডান ও গাজী গ্রুপ যথাক্রমে ১৪ ও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের বলটি সামনে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই উদযাপনটাও করেছেন বাঁধভাঙা। ছোট্ট করে লাফ দিয়ে হাত ছুড়েছেন শূন্যে। এমন সেঞ্চুরির পর...
আগের দুই ম্যাচেই পরে ব্যাটিং করেছিল বাংলাদেশ। আজ টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ১৩ বলের মধ্যেই দুই ওপেনার সাইফ হাসান (০) ও তানজিদ হাসান তামিমকে (১)।...
ঢাকা প্রিমিয়ার লিগ(ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। তবে বিসিবির অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েই ঘরোয়া এই লিগ শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল। আগামী ৪ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ।...
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রাজি না হয়নি ক্লাবগুলো। এবার অবশ্য তামিম ইকবালের বোর্ড আসতেই সেই সিদ্ধান্তে এল বড় পরিবর্তন।  দায়িত্ব নেওয়ার তিন...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর