দল ধুঁকছে, ব্যাটে ৪ বলে ১ রান - তবু ইতিহাস গড়লেন ধোনি 

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম

আইপিএলে চেন্নাই সুপার কিংস মানেই মাহেন্দ্র সিং ধোনির রাজত্ব। তবে ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কের অ্যার্মব্যান্ড বুঝিয়ে দেন ধোনি। কিন্তু ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার অধিনায়কত্ব ছাড়ার এক মৌসুম পর ফের চেন্নাইয়ের দায়িত্ব পেয়েছেন। কনুইয়ের চোটে গায়কোয়াড় মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় আইপিএলে বাকি সময়টার জন্য চেন্নাইয়ের অধিনায়কত্ব দেওয়া হয়েছে ধোনিকে।

 আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অধিনায়ক হিসেবে খেলতে নেমে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক বনে গেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে আজ ধোনি যখন টস করতে নামেন, তখন তাঁর বয়স ৪৩ বছর ২৭৮ দিন। তবে ২০২৩ মৌসুমে আইপিএলের সবচেয়ে বেশি বয়সে অধিনায়কের দায়িত্ব পালন করা ক্রিকেটার হিসেবে  ধোনি নিজের নাম লিখিয়েছিলেন। আজ নিজের রেকর্ডের বয়সসীমা আরও বাড়ালেন এই উইকেটকিপার। 

ধোনির আগে রেকর্ডটা ছিল প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বশেষ ৪১ বছর ২৪৯ দিন বয়সে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ওয়ার্ন।

আজ রেকর্ড গড়ার দিনে অবশ্য চলতি আইপিএলে নিজের দলের সবচেয়ে বাজে ব্যাটিংটাই দেখেছেন ধোনি। কলকাতার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৩ রান করেছে। ধোনি নিজেও কিছু করতে পারেননি, নয় নম্বরে নেমে ৪ বলে ১ রান করেই আউট হয়ে গেছেন। 

চেন্নাই এবার মৌসুমটাতেই এখন পর্যন্ত একের পর এক ম্যাচে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়ে চলেছে। আজকের আগে ৫ ম্যাচে ৪টিতেই হেরেছে চেন্নাই।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর