ছোটবেলায় ঢুকতেই পারতেন না, এখন তার নাম স্থায়ী হয়ে থাকবে সেখানে

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম

রোহিত শর্মার নামে খুব শিগগিরই ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ হতে যাচ্ছে। এমন খবরে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, যে স্টেডিয়ামে একসময় ঢুকতে পারতেন না সে স্টেডিয়ামের চিরস্থায়ী অংশ হয়ে যাওয়াটা তাঁর জন্য অনেক বড় সম্মানের ব্যাপার।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সম্প্রতি বার্ষিক সভায় ঘোষণা দিয়েছে স্টেডিয়ামের একটি স্টেডিয়ামের নাম রোহিত শর্মার নামে নামকরণ করা হয়েছে। রোহিতের পাশাপাশি অজিত ওয়াদেকার  ও শরদ পাওয়ারের নামেও স্ট্যান্ড থাকবে ওয়াংখেড়েতে।

গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৫ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেছেন, ‘এটা অনেক সম্মানের ব্যাপার। আমি আগেই বলেছি, শৈশবে আমাদের স্টেডিয়ামের ঢুকতেই দেওয়া হতো না। এখন এখানে খেলতে পারা, সেখানে নিজের নামে স্ট্যান্ড থাকা অনেক সম্মানের ব্যাপার। যখনই এই নামের প্রসঙ্গ আসে, আমি নিশ্চিত না কীভাবে প্রতিক্রিয়া জানাব।’

ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের মালিক ১০ মাসের ব্যবধানে ভারতকে দুটি বৈশ্বিক টুর্নামেন্ট এনে দিয়েছেন। কদিন আগেই বলেছিলেন, ‘যখন শুরু করি তখন এমন কিছু কল্পনা করিনি। আমার এখনো মনে আছে এক সময় মুম্বাই দলের অনুশীলন দেখার জন্য ওয়াংখেড়েতে ঢোকার জন্যই একসময় দাঁড়িয়ে থাকতে হতো। আমি ২০০৩ বা ২০০৪ সালের কথা বলছি।’

রোহিত আরও বলেছেন, ‘আমরা আজাদ ময়দানে অনূর্ধ-১৪, অনূর্ধ-১৬ দলের অনুশীলন শেষ করে কয়েক বন্ধুসহ আসতাম। আমরা রেলওয়ের ট্র্যাক ধরে শুধু রঞ্জি ট্রফি খেলছেন এমন ক্রিকেটারদের দেখার জন্য আসতাম। আমি জানি তখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকাটাই কত কঠিন ছিল। এখনো তাই, অবশ্যই সাধারণ কোনো মানুষকে নিশ্চয় স্টেডিয়ামে ঢুকতে দিবে না।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর