ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনকে এক হাত শেবাগের

‘ওরা কেবল ছুটি কাটাতে আসে, মজা করে এবং চলে যায়’

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পিএম

আইপিএলের মেগা নিলামে রিটেনশন কার্ড থাকার পরও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টানেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিভি অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে না টানলেও নিলাম থেকে পাঞ্জাব কিংস ৪ কোটি ২০ লাখ রূপিতে ম্যাক্সওয়েলকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে।

গত মৌসুমে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করা ম্যাক্সওয়েল নিজের সেরা ছন্দে না থাকায় এবার হয়তো জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে নিজের নামের প্রতি সুবিচার তো দূরের কথা নূন্যতম পারফরম্যান্সও করতে পারছেন না এই অস্ট্রেলিয়ান।

চলতি আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল্ডেন ডাক উপহার দেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ৪১ রান করতে পেরেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

ম্যাক্সওয়েলের মতো বাজে সময় কাটছে বেঙ্গালুরুতে তাঁর জায়গা নেওয়া ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ৮ কোটি ৭৫ লাখ রুপিতে আরসিভিতে খেলা লিভিংস্টোন ৭ ম্যাচ করেছেন ৮৭ রান। যার মধ্যে একটি ইনিংসেই এসেছে ৫৪ রান। বাকি ৬ ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান।  

ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের এমন পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। ক্রিকবাজের এক অনুষ্ঠানে এই দুজনকে উদ্দেশ্য করে শেবাগ বলেছেন, ওরা আইপিএল ছুটি কাটাতে আসে। ওদের দলের প্রতি নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন এই ভারতীয় ক্রিকেটার।।

ম্যাক্সওয়েল-লিভিংস্টোনের দলের হয়ে লড়াই করার ইচ্ছা দেখেন না জানিয়ে শেবাগ বলেন, ‘আমার মনে হয়, ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের ক্ষুধা (ভালো করার) শেষ হয়ে গেছে। ওরা এখানে (আইপিএলে) কেবল ছুটি কাটাতে আসে। ছুটি উপভোগ করে চলেও যাবে। ওরা আসে, মজা করে এবং চলে যায়। দলের জন্য ওদের লড়াইয়ের কোনো ইচ্ছাই দেখা যায় না।’

দলের জন্য কিছু করার যেই ইচ্ছা তা কেবল হাতেগোনা কয়েকজন বিদেশি ক্রিকেটারের মাঝেই দেখেছেন শেবাগ। সেই প্রসঙ্গে এই ভারতীয় ওপেনার বলেন, ‘আমি অনেক সাবেক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছি। কিন্তু কেবল মাত্র এক দুজনের মধ্যেই এমন অনুভূতি দেখেছি, “হ্যাঁ, আমি সত্যিই দলের জন্য কিছু করতে চাই।”’

ম্যাক্সওয়েল-লিভিংস্টোনের এমন পারফরম্যান্সের কারণে তাঁরা দুজনেই পাঞ্জাব-বেঙ্গালুরুর শেষ ম্যাচে একাদশে জায়গা পাননি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর