চেন্নাইয়ের দুরবস্থা

একসময় দলটির দাপটে টিকত না, এখন পাত্তা দিচ্ছে না কেউ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম

চেন্নাই সুপার কিংসের সময়টা ভালো যাচ্ছে না। ২০২২ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করার পর ভরাডুবি হয়েছিল দলটির। এ মৌসুমেও রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেছিল চেন্নাই। চোটের কারণে তিনি সরে দাঁড়ানোয় দায়িত্ব নিয়েছেন সেই ধোনি। কিন্তু ভাগ্য বদলায়নি।

গতকাল বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া আরেক দল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই। কিন্তু ঘরের মাঠেও হেরে বসেছে দলটি। তাতে অনন্য এক কীর্তিও গড়েছেন প্যাট কামিন্স। প্রথম কোনো হায়দরাবাদ অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে জয় পেয়েছেন তিনি।

এ ম্যাচের পর ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএলের টেবিলে সবার শেষে অবস্থান চেন্নাইয়ের। আর এর পেছনে মূল ভূমিকা ঘরের মাঠে নিজেদের অবস্থান হারিয়ে ফেলা।

এই মৌসুমেই ১৭ বছর পর চিপকে চেন্নাইয়ের বিপক্ষে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫ বছর পর চেন্নাই-রহস্যের সমাধান করতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। আর গতকাল তো প্রথমবারের মতো চেন্নাইয়ে জয়ের স্বাদ পেল হায়দরাবাদও। ঘরের মাঠকে দুর্গ বানিয়ে রেখেছিল যে দলটি, সে দলটিই এখন ম্যাচের পর ম্যাচ হেরে বসছে।

এর আগে চিপকে পাঁচ খেললেও কালকের আগে কখনো জেতেনি সানরাইজার্স। গতকালকের ম্যাচটি দুই দলের জন্য ছিল টিকে থাকার শেষ সুযোগ। কিন্তু এক বল আগে ১৫৪ রানে স্বাগতিকদের গুটিয়ে যাওয়াতে ভাগ্য নির্ধারিত হয়ে যায় ম্যাচের। ৮ বল আগে ৫ উইকেটের জয় নিয়ে প্লে-অফের সম্ভাবনা টিকিয়ে রেখেছে হায়দরাবাদ। ওদিকে কাগজে-কলমে আশা টিকে আছে চেন্নাইয়েরও। বাকি পাঁচ ম্যাচে ফর্মে থাকা তিনটি দলের বিপক্ষে ম্যাচ তাদের। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর