ধোনিকে অ্যাডাম গিলক্রিস্ট

‘আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আগামী বছর আর এসো না’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

২০২৩ সালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পরই অনেকে ধারণা করেছিলেন আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহেন্দ্র সিং ধোনি । কিন্তু এরপরও খেলেই যাচ্ছেন চেন্নাই অধিনায়ক। এবার আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্স একেবারে তলানিতে নেমে যাওয়ায় অনেকেই ধোনির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন। 

আজকের আগে ৯ ম্যাচে ৭ হারে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ের এমন পারফরম্যান্সের কারণে মাহেন্দ্র সিং ধোনিকে আগামী মৌসুমে না খেলার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।

ক্রিকবাজের এক শোতে ধোনির কিছুই প্রমাণ করা নেই জানিয়ে গিলক্রিস্ট বলেন, ‘ওর (এমএস ধোনি) কাউকেই প্রমাণ করার আর কিছু নেই। যা কিছু অর্জন করার সবই ও অর্জন করেছে। এমএস... জানে ও কী করতে চায়, কিন্তু আমি বলছি, ভবিষ্যতে – জানি এর কারণে আমাকে অনেক কথা শুনতে হবে, তারপরও ওর হয়তো আগামী বছর এখানে (আইপিএল) থাকার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, এমএস। তুমি একজন চ্যাম্পিয়ন, একজন আইকন।‘

ধোনিকে পরের মৌসুমে না খেলার আহ্বান জানালেও রবিচন্দন আশউইন ও রবীন্দ্র জাদেজার ওপর চেন্নাইকে আরও এক মৌসুমের জন্য ভরসা রাখতে বলেছেন গিলক্রিস্ট।   

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর