পরিবারের কথা বলে চলে গিয়েছিলেন, পরে জানা গেল কারণটা ভয়ংকর কিছু 

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:৫৫ পিএম

গত ৩ এপ্রিল আইপিএল থেকে দেশে ফিরে গিয়েছিলেন গুজরাট টাইটানসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তখন কারণটা পারিবারিক বলা হলেও এখন জানা যাচ্ছে, ড্রাগ পরীক্ষায় নিষিদ্ধ বস্তু থাকার প্রমাণ মেলাতেই এই শাস্তি পেয়েছিলেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে এমআই কেপ টাউনে খেলার সময় দেওয়া নমুনায় নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেছে। প্রতিবেদনে এটাও বলা হয়েছে, পারফরম্যান্স-বর্ধক কোনো ড্রাগ নয়, বিনোদনমূলক (নেশা করার) ড্রাগ নিয়েছিলেন। রাবাদা আবার ভারতে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে, রাবাদা বলেছেন যে তিনি ‘শর্তাধীন নিষেধাজ্ঞা’ ভোগ করছেন।

বিবৃতিতে রাবাদা বলেছেন, ‘যেমনটি বলা হয়েছে, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে দক্ষিণ আফ্রিকা ফিরে এসেছি। কারণ আমার নমুনা বিশ্লেষণে বিনোদনমূলক ড্রাগ পাওয়া গিয়েছিল। এ আচরণে আমি যাদের হতাশ করেছি তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। ক্রিকেট খেলার এই সুযোগকে আমি কখনো হালকাভাবে নেই না। এই সুযোগ অনেক বড়। এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে বড়।’

‘আমি একটি শর্তাধীন নিষেধাজ্ঞা শাস্তি ভোগ করছি এবং যে খেলাটি খেলতে ভালোবাসি তাতে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একা এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারতাম না। আমার এজেন্ট, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এবং গুজরাট টাইটানসকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি এসএসিএ এবং আমার আইনজীবিদের তাদের নির্দেশনা এবং পরামর্শের জন্য ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারকে তাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।’- যোগ করেন রাবাদা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর