অবসর নিয়েও ১০ কোটি টাকা বেতন পাবেন তাঁরা 

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:২১ পিএম

আইপিএলের মাঝপথে হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের সিনিয়র এই দুই ক্রিকেটার সাদা পোশাক থেকে অবসরের ঘোষণা দিতেই প্রশ্ন উঠেছে তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে। কদিন আগেই বিসিসিআই কোহলি-রোহিতকে এ প্লাস ক্যাটাগরিতে রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল। 

ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে পাবেন ৭ কোটি রুপি , যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। তবে এবার কোহলি-রোহিত টেস্ট থেকে সরে দাঁড়ানোর কারণে অনেকেই মনে করছেন তাঁদের এই চুক্তিতে রাখা ঠিক হবে না। কিন্তু বিসিসিআই সকল আলোচনার সমাপ্তি টেনে জানিয়েছে চুক্তিতে থাকছেন এই দুই ক্রিকেটার। 

বিসিসিআই সচিব দেবাজিত সাইকিয়া কোহলি-রোহিতের কেন্দ্রীয় চুক্তিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যম এএনআইকে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে সাইকিয়া বলেন,‘বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর ঘোষণা দিলেও ওরা দুজনেই এ প্লাস গ্রেডের চুক্তিতে বহাল থাকবেন। ওরা এখনো ভারতীয় ক্রিকেটের অংশ, ওরা এ প্লাস গ্রেডের সব ধরনের সুবিধা পাবে।’  

বিসিসিআই সচিব কোহলি-রোহিতদের চুক্তিতে থাকার বিষয়টি নিশ্চিত করলেও, বিসিসিআইয়ের নিয়ম বলছে তিন ফরম্যাট খেলা ক্রিকেটারদেরই কেবলমাত্র এ প্লাস গ্রেডে রাখা হয়। 

শুধু ওয়ানডে ফরম্যাট খেলা কোহলি-রোহিতদের বিশেষ সুবিধা দিচ্ছে বিসিসিআই তা এক প্রকার পরিষ্কার। অপরদিকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া রবীন্দ্র জাদেজাও আছেন এ প্লাস গ্রেডে। 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর