এক ম্যাচে ৩ সুপারওভার! অবিশ্বাস্য রেকর্ডই দেখল ক্রিকেট

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:৫৯ এএম

গ্লাসগোতে গতকাল সোমবার নেদারল্যান্ডস-নেপাল ম্যাচটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ছেলেদের পেশাদার (লিস্ট-এ, টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক) ক্রিকেটে এর আগে যা কখনোই দেখা যায়নি, সেটাই ঘটেছে এ ম্যাচ। প্রথম বারের মতো এক ম্যাচে ৩ সুপার ওভারের সাক্ষী হয়েছে ক্রিকেট। আর ঘটনাবহুল ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে ডাচরা।

স্কটল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল নেদারল্যান্ডসের জয়ের শেষের নায়ক মাইকেল লেভিট ও জ্যাক লায়ন ক্যাশ। তৃতীয় সুপার ওভারের জ্যাক লায়নের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে প্রথম বলে ছক্কা মেরে ম্যাচের সমাপ্তি ঘটান ডানহাতি ও ওপেনার।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে নেদারল্যান্ডস। রান তাড়ায় নেমে ৯ রানেই ২ উইকেট হারিয়েছিল নেপাল। সেখান থেকে অধিনায়ক রোহিত পোড়েলের (৪৮) দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় নেপালিসরা। শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১৬ রান। নন্দন ইয়াদব চেষ্টা চালিয়েছিলেন বটে। কিন্তু জয়ের সমীকরণ মেলাতে পারেননি। নেপালের ইনিংস থামে ঠিক ১৫২ রানে।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারে আগে ব্যাটিং করে ১ উইকেটে ১৯ রান তোলে নেপাল। ওভারের ৫টি বল একাই খেলেন কুশল ভুর্তেল। ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ডানহাতি এ ওপেনার একাই ১ চার ও ২ ছক্কায় ১৮ রান নেন।

২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের ত্রাতা রূপে হাজির হন লেভিট ও ম্যাক্স ও’ডাউড। ওভারের প্রথম বলে ছক্কা মারেন লেভিট। চতুর্থ বলে স্ট্রাইক পান ও’ডাউড। ওভারের শেষ তিন বলে ১ ছক্কা আর ১ চার মেরে আবারও স্কোর সমান করেন ও’ডাউড।

দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাটিং করে এবার ১৭ রান তোলে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে একটি করে ছক্কা মারেন ও’ডাউড এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস। রান তাড়ায় আবারও ম্যাচ জমিয়ে তোলে নেপাল। ওভারের প্রথম লে ছক্কা মেরে পরের বলে সিঙ্গেল নেন পোড়েল। দীপেন্দ্র সিং ওভারের তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে চার মারলেও পরের দুটি বলে কোনো রান নিতে পারেননি। তবে ওভারের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ তৃতীয় সুপার ওভারে নিয়ে যান।

তৃতীয় সুপার ওভারে আর পেরে ওঠেনি নেপাল। জ্যাক লায়ন ক্যাশের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ফিরে যান পোড়েল ও রুপেশ সিং। ১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সন্দীপ লামিচানের ওভারের প্রথম বলেই ছক্কা মেরে নেদারল্যান্ডের জয় নিশ্চিত করেন লেভিট।

ইংল্যান্ড আর ইতালির বিপক্ষে- দুই ম্যাচে ভিন্ন দুই নেপালকে দেখা গেছে। পারফরম্যান্সের এমন উত্থান-পতনের নেপথ্যে সামাজিক মাধ্যমের প্রভাব থাকতে পারে- এমনটাই ইঙ্গিত করেছেন স্টুয়ার্ট ল। 
তাতে শেষ দুই ওভারে জয়ের জন্য ২৯ রানের সমীকরণ পাকিস্তানের সামনে। ম্যাচের পাল্লা তখন নেদারল্যান্ডসের দিকেই হেলে। এমন পরিস্থিতি পাকিস্তানের ত্রাণকর্তা রূপে হাজির হন ফাহিম আশরাফ। লোগান ফন বেকের করা...
নিয়মরক্ষার হলেও জয়ের ধারা অব্যাহত রেখেই বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। মুলপানিতে আজ নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রানের...
আগে ব্যাটিং করে এডওয়ার্ডসের অপরাজিত ২২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান করেছেন আলটোনা। জবাবে উইলিয়ামস ল্যান্ডিংয়ের ইনিংস থামে ১১৮ রানে।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর