বলেছেন রাজীব শুক্লা

বোর্ড কখনোই কাউকে বলে না, তোমার অবসর নেওয়া উচিত

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৫৫ এএম

টেস্ট থেকে রোহিত শর্মা-বিরাট কোহলিদের অবসরের পর শুবমান গিল যুগে প্রবেশ করেছে ভারত। দুই অভিজ্ঞ ক্রিকেটার শুধু টেস্ট নয়, এর আগে সরে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও। শুধু ওয়ানডেতে আছেন কোহলি-রোহিত।

সম্প্রতি ইংল্যান্ড সিরিজে গিলের অধীনে এজবাস্টনে টেস্ট জিতেছে ভারত। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, রোহিতের জায়গায় হয়তো ভারতের ওয়ানডের অধিনায়ক হতে চলছেন গিল।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর নতুন পথে হাঁটতে চায় ভারত দল। আর সে পথে অনেকটাই অনিশ্চিত বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ।

এমন গুঞ্জন ডালপালা মেলার আগেই কেটে থামিয়ে দেওয়ার রাস্তা খুঁজে নিয়েছেন রাজীব শুক্লা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)সহ- সভাপতি জানিয়েছেন, ওয়ানডে চালিয়ে যাবেন কোহলি ও রোহিত।

টেস্ট থেকে রোহিত-কোহলির অবসর নিয়েও জলঘোলা কম হয়নি। অনেকেই মনে করেন, বোর্ড দুজনকে টেস্ট থেকে সরে যেতে বাধ্য করেছিল। সে বিষয়টাও স্পষ্ট করেছেন শুক্লা।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শুক্লা বলেছেন, ‘সবাইকে একটা বিষয় স্পষ্ট জানাতে চাই। কোহলি-রোহিতের অনুপস্থিতি আমরা সবাই অনুভব করছি। তবে সিদ্ধান্তটা (অবসরের) ওরা নিজেরাই নিয়েছিল। বিসিসিআই-একটা নীতি মেনে চলে- বোর্ড কখনোই কাউকে বলে না, “তোমার এই সংস্করণ থেকে অবসর নেওয়া উচিত।” এটা খেলোয়াড়দের নিজের ওপর নির্ভর করে। আর ওই সিদ্ধান্তটাও ওরাই নিয়েছে। তারা নিজে থেকেই অবসর নিয়েছে।’

কোহলি ও রোহিতের অভাব যে বোর্ড বোধ করছে, সেটি জানিয়ে দুজনের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ওঠা গুঞ্জনের জবাবও দিয়েছেন শুক্লা, ‘ওদের অনুপস্থিতিটা আমরা সবসময় অনুভব করব। আমরা ওদের গ্রেট ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করি। ভালো খবর হচ্ছে, ওরা ওয়ানডেতে আছে।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর