আর্জেন্টিনা ছেড়ে হয়েছিলেন ইতালির সেরা, তাঁকেও নিয়ে গেল সৌদি আরব

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম

আর্জেন্টিনার সবচেয়ে বড় ও চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। রিভার প্লেতের পর বোকা জুনিয়র্সে। বোকা জুনিয়র্সের মূল দলেও খেলেছেন মাতেও রেতেগি। তবে সুবিধা করতে পারছিলেন না, ধারে ধারে কাটছিল সময়। ২০২৩ মৌসুমে ইতালিতে যাওয়ার পরই ভাগ্য খোলে তাঁর।

প্রথম মৌসুমের পারফরম্যান্সেই ইতালির জাতীয় দলে ঢুকে পড়েন রেতেগি। এক মৌসুম পরই তাঁকে দলে টেনে নেয় আতালান্তা। ২ কোটি ৮০ লাখ ইউরোর বিনিয়োগ ব্যর্থ হয়নি। লিগে ৩৬ ম্যাচে ২৫ গোল করেছেন এই স্ট্রাইকার। 

এমন পারফরম্যান্সের পর ইতালি বা ইউরোপের বড় কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জন সৃষ্টি হওয়ার সম্ভাবনা তাই ভালোভাবেই ছিল। কিন্তু ইউরোপের কোনো ক্লাব নয়, সৌদি প্রো লিগের ক্লাব আল-কাদসিয়াহতে যাচ্ছেন রেতেগি। ২৬ বছর বয়সী আর্জেন্টাইনের জন্য শর্তসাপেক্ষে ৮ কোটি ইউরো দিচ্ছে সৌদি ক্লাব।

চার বছরের চুক্তিতে আল-কাদসিয়াহতে যাচ্ছেন রেতেগি। এককালীন সাড়ে ৬ কোটি পাবে আতালান্তা। বাকি অর্থ বিভিন্ন শর্তসাপেক্ষে। এদিকে রেতেগি প্রতিবছর ২ কোটি ইউরো বেতন পাবেন রেতেগি। সৌদি প্রো লিগের বিচারেও শীর্ষ কাতারে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
এই ম্যাচে মেসিকে রীতিমতো রাজকীয় সম্মাননা দেয় আর্জেন্টিনা। আর নিজের শেষ ম্যাচটাও মেসি রাঙিয়েছেন নিজের মতো করে। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলেই প্রত্যক্ষ অবদান রেখেছেন মেসি। নিজে একটি গোল...
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর