বলছেন আহমেদ শেহজাদ

কোহলির সঙ্গে তুলনার কারণেই বাবর আজমের এই অবস্থা

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

বাজে পারফরম্যান্সের কারণে এই মুহূর্তে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের বাইরে বাবর আজম। লম্বা সময় পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের আরেক সংস্করণ ওয়ানডেতেও ছিলেন না, সেই বিরতি শেষ হয়েছে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। তবে দলে ফিরলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাবর। ৩ ম্যাচের দুটিতেই ফিরেছেন এক অঙ্কের ঘরে, তাঁর মধ্যে একটিতে ৩ বলে করেছেন শূন্য।

বাবরের বাজে পারফরম্যান্সের কারণে এবার বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের এই ক্রিকেটারের তুলনাকে দায়ী করলেন সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। ওয়ানডে ক্রিকেটে বাবর সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২৩ সালে নেপালের বিপক্ষে। দীর্ঘদিন ধরে চলা তাঁর ফর্মহীনতার পেছনে কারণ কী? শেহজাদের চোখে, কোহলির সঙ্গে তুলনা একটা কারণ।  

ক্যারিবিয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ হারের পর জিও সুপারের সঙ্গে আলাপকালে শেহজাদ বলেন, ‘যখন সবকিছু ঠিকঠাক চলছিল, আপনারা ওদের (কোহলি আর বাবর) মধ্যে তুলনা টেনে প্রচারণা শুরু করে দিলেন। এখন পারফরম্যান্স ঠিকঠাক হচ্ছে না। এখন বলছেন, দুই খেলোয়াড়ের মধ্যে তুলনা করো না। এখন কেন বলছেন?’ 

কোহলির সঙ্গে কারো তুলনা করা ঠিক না বলে জানিয়েছেন শেহজাদ। বাবরের সঙ্গে কোহলির তুলনা করার ফলে বাবর চাপে পড়েছেন বলে দাবি শেহজাদের, ‘বিরাট কোহলির সঙ্গে বিশ্বের কোনো খেলোয়াড়ের তুলনা চলে না। সে এ প্রজন্মের কিংবদন্তি, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। এমনকি আপনি তাঁকে মাহেন্দ্র সিং ধোনির সঙ্গেও তুলনা করতে পারেন না। ধোনি হয়তো সেরা অধিনায়ক ছিল, কিন্তু একজন ব্যাটার, ক্রিকেটার, অ্যাথলেট হিসেবে কোহলির পাশে কেউই নেই। কারও ক্ষেত্রেই অন্য একজনের সঙ্গে তুলনা করা উচিত নয়, কারণ এটা অন্যায্য এবং বাড়তি চাপ তৈরি করে। যেটা আমরা এখন বাবর আজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি।’

সব ধরনের ফরম্যাট মিলিয়ে বাবর তাঁর সর্বশেষ ৭২ ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ৩ বছর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর