শর্ত বেঁধে দিয়ে ভারত জানাল, তারা পাকিস্তানের সঙ্গে খেলবে

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে জলঘোলা কম হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল দুই দেশের ম্যাচ রেখে সূচি প্রকাশ করলেও ভারতের একাধিক সাবেক ক্রিকেটার মন্তব্য করেছিলেন, পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত। তাতে ভারত এশিয়া কাপে যাবে কি না, ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, এ নিয়ে শঙ্কাটা থেকেই গিয়েছিল। কিন্তু সব শঙ্কা এবার কেটে গেছে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। 

ক্রিকেটপ্রেমীদের কাছে আশার খবর, ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। দুই দেশের ২২ গজের লড়াইয়ে ভারতীয় দলকে অনুমতি দিয়েছে তাদের সরকার। সুরিয়াকুমার ইয়াদভদের শুধু এশিয়া কাপে খেলার ব্যাপারেই সবুজ সংকেত দেয়নি ভারত, সামনের দিনে পাকিস্তানের সঙ্গে খেলার ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়ে একটি নীতিমালাও জারি করেছে দেশটির সরকার।

সেই বিবৃতির শুরুতেই বলা হয়েছে, ‘একে অন্যের দেশে দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে, ভারতীয় দল পাকিস্তানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। আমরা পাকিস্তানি দলকে ভারতে খেলার অনুমতিও দেব না।’ 

তবে এটা শুধু দ্বিপাক্ষিক প্রতিযোগিতার ক্ষেত্রে, বহুজাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে ভিন্ন কথা জানিয়েছে ভারত। আন্তর্জাতিক বহুজাতিক ইভেন্টে ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে, তা নিশ্চিত করেছে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

ভারত তাদের বিবৃতিতে বলছে, ‘আন্তর্জাতিক ও বহুজাতিক ইভেন্টের ক্ষেত্রে, সেটি ভারতে হোক বা বাহিরে, আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর প্রচলিত ধারা এবং আমাদের নিজেদের ক্রীড়াবিদদের স্বার্থেই পরিচালিত হই। একই সঙ্গে এটি প্রাসঙ্গিক যে ভারত আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের একটি বিশ্বাসযোগ্য ভেন্যু হিসেবে পরিচিত। সে অনুযায়ী পাকিস্তানি দল বা খেলোয়াড়ের অংশ নেওয়া আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে খেলোয়াড়রাও অংশ নেবেন। একইভাবে, ভারতে আয়োজিত বহুজাতিক ক্রীড়া ইভেন্টে পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলো অংশ নিতে পারবে।’

গত মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের পর এই প্রথম ক্রিকেটে দুই দেশের লড়াই দেখা যাবে। ভারতের এবারের বিবৃতির সঙ্গে অবশ্য দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনাও জড়িত বলে মনে হতে পারে অনেকের। ভারত সরকার ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য নিজেদের প্রস্তুত করছে। সেই হিসেব করে ক্রীড়াঙ্গনে দুই দেশের রাজনৈতিক বিরোধ যেন না পড়ে, সেটি ভেবেই আজকের বিবৃতির মাধ্যমে দুই দেশের মাঝে ক্রীড়াঙ্গনের লড়াই চালিয়ে যাওয়ার পথে হাঁটল ভারত সরকার। 

এশিয়া কাপের সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মাঠে গড়াবে। এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর