১১ বছর অপেক্ষার পর এমন দিন দেখল নেপাল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের যাত্রা শুরু ২০১৪ সালে। সেই থেকে গতকাল শনিবারের আগ পর্যন্ত ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নেপালের নামের পাশে জয় ছিল ৯৫টি। তবে এর কোনোটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ছিল না।

গতকাল সেই অপেক্ষার অবসান হয়েছে নেপালের। শারজাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১৯ রানের জয় পেয়েছে নেপাল। এতেই দেশটির ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়। এই প্রথম আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে জিতল দলটি।

এর আগে অবশ্য ২০১৪ সালে আফগানিস্তানকে হারিয়েছিল নেপাল। কিন্তু সেসময় আফগানরা আইসিসির সহযোগী সদস্য ছিল।

ইতিহাস গড়া ম্যাচে গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান তুলেছিল নেপাল। রান তাড়ায় উইন্ডিজ ৯ উইকেটে ১২৯ রানে আটকে গেলে ১৯ রানের জয় পায় নেপাল।

গতকাল নেপালের জয় এসেছে দলগত প্রচেষ্টায়। দলটির ছয়জন ব্যাটসম্যান কমপক্ষে একটি করে ছক্কা মেরেছেন। বল হাতে নেওয়া ছয় বোলার অন্তত একটি করে উইকেট পেয়েছেন। এছাড়া ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন নেপালিরা।

অথচ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নেপালির শুরুটা হয়েছিল ভয়ংকর। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার কুশাল ভুর্তেল (৬) যখন আউট হলেন, তখন নেপালের স্কোরবোর্ডে ৮রান। সেখান থেকে আর ৪ রান যোগ হতেই বিদায় নেন আরেক ওপেনার আসিফ শেখ (৩)।

অধিনায়ক রোহিত পৌডেল ও কুশল মোল্লার দ্বিতীয় উইকেট জুটির ৫৮ রানে ঘুরে দাঁড়ায় নেপাল। কুশল মল্লা ২১ বলে ৩০ রান করেছেন। আর অধিনায়ক রোহিতের ব্যাট থেকে ৩৮ রান পেয়েছে নেপাল। এর বাইরে গুলশান ঝা ২২ ও দীপেন্দ্র সিং ১৭ রানের ইনিংস খেলেছেন।

রান তাড়ায় ২ উইকেটে ৪০ রান তোলে উইন্ডিজ। দলটির ৬ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন নাভিন। সেটাতেও ২৫ বল খেলেছেন তিনি!

ব্যাটসম্যানদের ওয়ানডে সুলভ ব্যাটিংয়ে শেষ ২ ওভারে ৩০ রান দরকার ছিল উইন্ডিজের। ১৯তম ওভারে ২ রান নেওয়ার পর ইনিংসের শেষ ওভারে উইন্ডিজ নিতে পেরেছে মোটে ৮ রান। তাতে ইতিহাসগড়া জয়ের দেখা পায় নেপাল।

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
নানান সমালোচনা ও জলঘোলা হওয়ার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার ক্রিকেটাররা দেশে ফিরছেন। এরই মধ্যে উইন্ডিজের কয়েকজন ক্রিকেটার বিমানে উঠেছেন। সাউথ আফ্রিকাসহ উইন্ডিজের বাকি ক্রিকেটাররা ২৪ থেকে...
জিম্বাবুয়ের পর ভারতে আটকা উইন্ডিজ
আর এমন বিপর্যয়কর পরিস্থিতির প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। একদিন আগে জানা গিয়েছিল, বিশ্বকাপ মিশন শেষ হলেও দেশে যেতে পারছেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এবার নতুন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম...
বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে যাওয়ার হিসেবটা গতকাল সহজ করে দিয়েছিল সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে এইডেন মার্করামের দল।...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর