প্রথমে না পেলেও পরে দল পেলেন সাকিব, দল পেলেন তাসকিনও

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) যাত্রা ২০২৩ সালে শুরু হলেও গতকাল প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। অবশ্য নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে এবার দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি- সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।  

নিলামের প্রথম ডাকে সাকিব বা তাসকিন, কারও প্রতিই আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম দফা ডাক শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে অবিক্রীত খেলোয়াড়দের তালিকা করে তাদের আবার নিলামে তোলা হয়। সেই ডাকে সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস। আর তাসকিন আহমেদকে কিনেছে শারজা ওয়ারিয়র্স।

সাকিবকে ৪০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ ৬৪ হাজার টাকা) কিনেছে এমআই এমিরেটস। অন্যদিকে তাসকিনকে পেতে শারজা ওয়ারিয়র্সের খরচ করতে হয়েছে ৮০ হাজার ডলার (৯৭ লাখ ২৯ হাজার টাকা)।

বিসিবির অনাপত্তিপত্র পেলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হবে তাসকিনের। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন বাংলাদেশি পেসার।

অন্যদিকে বিশ্বজুড়ে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিবের এর আগে কখনো আইএলটি২০-তে খেলা হয়নি। তবে এই লিগের দল দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর