বিপিএলে থাকবে বরিশাল, খেলবেন তামিমও, তবে…

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম

আসন্ন বিপিএলের আয়োজন নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও গত শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ডিসেম্বরের মধ্যভাগ থেকে বিপিএল আয়োজন করতে চায় বোর্ড। সেই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ইওআই (দরপত্র) আহ্বান করে বোর্ড। সেই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এবারের বিপিএল পাঁচ দলের হতে পারে।

বিপিএল আয়োজন নিয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর নতুন গুঞ্জন ওঠে, আসন্ন বিপিএলে অংশ নেবে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে সে ডালপালা মেলার আগেই সে গুঞ্জন থামিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে মিজানুর জানিয়েছেন, বরিশাল বিপিএলে থাকবে। তবে একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি। সেই শর্ত হিসেবে টুর্নামেন্টের সূচি পেছানোর জন্য বিপিএল গভর্নিং কমিটির কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

তা বিপিএলে বরিশালের না খেলা নিয়ে গুঞ্জনই বা কেন উঠল? আর দলটির মালিক কেন বিপিএল পেছানোর অনুরোধ করছেন?

গুঞ্জনের সূত্রপাত বিসিবি নির্বাচন ও তামিম ইকবালকে ঘিরে। কয়েকদিন আগের বিসিবি নির্বাচন ঘিরে যে নাটকীয়তা দেখা গেছে, সেখানের বড় অংশ জুড়ে জড়িয়ে ছিল জাতীয় দলের সাবেক অধিনায়কের নাম। এক পর্যায়ে নির্বাচন বয়কট করেন তামিম। আবার ঢাকার অনেক ক্লাব ক্রিকেট বয়কটের হুমকি দেয়। এখন তামিম যেহেতু বরিশালের অধিনায়ক, তবে কি নতুন বোর্ড পরিচালকদের অধীনে তামিমের দল অংশ নেবে! সেখান থেকেই শুরু হয় গুঞ্জন। আর সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বরিশালের স্বত্বাধিকারী। পাশাপাশি কেন তিনি বিপিএল পেছানোর আহ্বান করেছেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন।

মিজানুর বলেছেন, ‘আমি কখনো বলিনি যে বিপিএলে খেলব না। আমি শুধু বলেছি, এত কম সময়ের মধ্যে আমাদের মতো একটি দলের জন্য খেলাটা কঠিন হবে। তাই আমরা সময় বাড়ানোর অনুরোধ করেছি। সবাই আমাকে ফোন দিচ্ছে। আমি বোর্ডকে (বিসিবি) বলেছি যে সময়টা খুবই কম, এত অল্প সময়ে আমাদের প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।’

বোর্ড জানিয়েছে, ডিসেম্বরের মধ্যভাগে বিপিএল শুরু করতে হয়। সে হিসেবে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের আগে দু মাস সময় পাচ্ছে দলগুলো। কিন্তু এই সময় মোটেও যথেষ্ট নয় বলে জানিয়েছেন মিজানুর। কেন যথেষ্ট নয়, সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘খেলোয়াড় থাকলেও তো আমাদের ফান্ড জোগাড় করতে হয়, যেসব উপকরণ দরকার, সেসব কিনতে হয়, খেলোয়াড় নিয়ে আসতে হয়। এক থেকে দেড় মাসের মধ্যে দিনে যদি ২৪ ঘণ্টাও কাজ করা হয়, তাও সম্ভব নয়। আমি (বিপিএল আয়োজনের জন্য) অন্য একটা সময় চেয়েছি, এখন দেখি ওরা কী বলে।’

বরিশালের কর্ণধার যোগ করেন, ‘আমি বলিনি যে আমরা বিপিএলে খেলব না। যদি সময়টা বদলায়, তবে অবশ্যই খেলব… কারণ আমরা সব সময় এ খেলাটার সঙ্গেই ছিলাম, বাইরে নয়।’

শুধু বরিশাল নয়, ডিসেম্বরে বিপিএল হলে আরও অনেক দলও যে খেলতে রাজি হবে না, সেটাও জানিয়েছেন মিজানুর, ‘আমার মনে হয় না কোনো ভালো দল এত কম সময়ের মধ্যে খেলতে রাজি হবে। আপনি রংপুরকেও (রাইডার্স) জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার মনে হয়, যেসব দলের খেলার অভিজ্ঞতা নেই, তারাই রাজি হবে।’

তা ঠিক কতদিন পর বিপিএল আয়োজনের আহ্বান জানিয়েছেন, এমন প্রশ্নে মিজানুর বলেছেন, ‘আমি শুধু কিছুটা সময় চেয়েছিলাম… এপ্রিল-মে মাসেই আয়োজন করলেই বা সমস্যাটা কোথায়? আপনারা যদি (পরবর্তী চক্রের) দল এবং আমাদের একটু সময় দেন, তাহলে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। শুধু আয়োজন করতে হয় বলেই আয়োজন করার কোনো মানে হয় না। আমাদের বাদ দিয়ে বিপিএল আয়োজন করাটাও ঠিক হবে না।’

তা বরিশাল না হয় সময় বাড়ালে খেলবে, তামিম ইকবাল কি খেলবেন? এর জবাবে মিজানুর বলেছেন, ‘আমি মনে করি তেমন কিছু (তামিম বিপিএল খেলবে না) আছে। ও (তামিম) যে বয়কটের কথা বলেছে, সেটা সাধারণ ম্যাচ প্রসঙ্গে। যদি বিপিএল হয়, আমি ওকে অনুরোধ করব খেলতে। আমার বিশ্বাস, বরিশাল খেলেও সেও খেলবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
নিরুত্তাপ বিসিবি নির্বাচনে প্রত্যাশিত ফলাফল এসেছে। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ রোববার অনুষ্ঠিত নিরবাচনে তামিমসহ ১৫ জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন।
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর