৭ মাস পর ফিরে ডাক মারলেন কোহলি, রোহিত আউট ৮ রানে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:২১ এএম

আজকের আগে ভারতের জার্সিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি শেষবার খেলেছেন গত মার্চে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৭৬ রান করেছিলেন রোহিত। আর কোহলি বিদায় নিয়েছিলেন ১ রানে।

সে ঘটনার সাত মাস পেরিয়ে যাওয়ার পর আবারও ভারতের জার্সিতে আজ খেলতে নামেন দুই কিংবদন্তি। এবার নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি কোহলি-রোহিতের।

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ রান করে আউট হয়েছেন রোহিত। অন্যদিকে কোহলি ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে ডাক মেরে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি।

এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি চলছে পার্থে। তার আগে ১১.৫ ওভারে ৩ উইকেটে ৩৭ রান তুলেছে ভারত। শ্রেয়াশ আইয়ার ৬ রানে ও আকশার প্যাটেল ৭ রানে ব্যাটিং করছেন।

আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে সাবধানী ব্যাটিং করতে থাকেন ভারতের দুই ওপেনার গিল ও রোহিত। তবে ইনিংসের চতুর্থ ওভারেই ব্রেকথ্রু পায় অস্ট্রেলিয়া। হ্যাজলউডের দারুণ এক ডেলিভারিতে স্লিপে ম্যাট রেন শর হাতে ধরা পড়েন ১৪ বলে ৮ রান করা রোহিত।

সে ধাক্কা সামলে ওঠার আগেই কোহলিকেও হারায় দলটি। ইনিংসের ৭ম ওভারে স্টার্কের বলে ক্যাচ দেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ৩০ ইনিংসে এই প্রথমবার ডাক মারলেন কোহলি। জেমস অ্যান্ডারসনের পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে কোহলিকে দুবার শূন্য রানে ফেরানোর কীর্তিও গড়েন স্টার্ক।

২১ রানের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ভারত যার দিকে সবচেয়ে বেশি তাকিয়ে ছিল, সেই অধিনায়ক গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের নবম ওভারে দলকে ২৫ রানে রেখে নাথান এলিসের বলে ক্যাচ দেন গিল (১০)।

ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মিলে আজ মোট ১৮ রান করেছেন। যা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সর্বনিম্ন। ওই ম্যাচে লোকেশ রাহুল-কোহলি ও রোহিত মিলে মোটে ৩ রান করেছিলেন!

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর