ফাইনালে হংকংয়ের কাছে হেরে গেল বাংলাদেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

হংকং সিক্সেসে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্লেত ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু শিরোপার খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে আকবর আলীদের। মংককের মিশন রোড গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক হংকংয়ের কাছে ১ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ফাইনালে আগে ব্যাটিং করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ইনিংসের শেষ ওভারে ৫ ছক্কা মেরে হংকংকে শিরোপা জেতান আইজাজ খান। ডানহাতি এ ব্যাটসম্যান ২১ বলে ১১ ছক্কা ও ৪ চারে ৮৫ রানে অপরাজিত থেকে হংকংয়ের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। এহসান খানের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন হাবিবুর রহমান। আরেক ওপেনার জিসান আলম ৭ বলে ২৭ রান করেছেন। এছাড়া অধিনায়ক আকবর আলীর ঝড়ো ফিফটি (১৩ বলে ৫১) ও শেষ দিকে আবু হায়দার রনির ৮ বলে ২৮ রানের ক্যামিওতে ১২০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

রান তাড়ায় ৩ রানের মধ্যেই দুই ওপেনার বাবর হায়াত (০) ও আনশুমান রাথকে হারায় হংকং। দুটি উইকেটই শিকার করেছেন আবু হায়দার রনি। ম্যাচ তখন বাংলাদেশের দিকে হেলে। তবে তিনে নামা আইজাজ খান একপ্রান্তে তাণ্ডব চালিয়ে হংকংকে ম্যাচে টিকিয়ে রাখেন।

হংকংয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান (১০ বলে) করেছেন নিজাকাত খান। এর বাইরে আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার ছিল হংকংয়ের। অধিনায়ক আকবর আলীকে ৫ ছক্কা মেরে সমীকরণ মিলিয়ে মাঠ ছাড়েন আইজাজ। 

সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রোনালদোকে নিয়ে পর্তুগালের এই অবস্থার সূত্রপাত গত রোববার। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো সময় বেঞ্চে থাকার বিষয়টি সহজভাবে মানতে পারেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা।...
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর