৮ বছর পর মাঠে ফিরেই রেকর্ড গড়লেন তিনি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

প্রথম শ্রেণির ক্রিকেটে গ্রায়েম ক্রেমারের পথচলা শুরু ২০০৪ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের এ লেগস্পিনার জাতীয় দলের জার্সি গায়ে জড়ান পরের বছরের জানুয়ারিতে। সেই থেকে ২০১৭ পর্যন্ত খেলে লাল বলের ক্রিকেটে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ওয়ানডে টি-টোয়েন্টি খেলেছেন পরের বছরের মার্চ পর্যন্ত। একই বছরের ডিসেম্বরে ক্রিকেটকে বিদায় বলেন ক্রেমার। 

এরপর থিতু হন দুবাইয়ে। স্ত্রীর এমিরেটস এয়ারলাইন্সে চাকরির সুবাদে সন্তানদের লালন-পালনের দায়িত্ব পড়ে ক্রেমারের ওপরই। পাশাপাশি বিভিন্ন ক্লাবের কোচের দায়িত্বও পালন করেন জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক।

এভাবেই কেটে গেছে আট বছর। লম্বা বিরতির পর আবারও খেলোয়াড় হিসেবে পেশার ক্রিকেটে ফিরেছেন ক্রেমার। প্রত্যাবর্তনের ম্যাচে ৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী এ স্পিনার।

জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট লোগান কাপের ২০২৫-২৬ মৌসুমের চতুর্থ ম্যাচে সাউদার্ন রকসের বিপক্ষে ম্যাচে ওয়েস্ট রাইনোসের হয়ে খেলতে নামেন ক্রেমার। অবশ্য ক্রেমারের প্রত্যাবর্তনের ম্যাচে বৃষ্টির বাগড়ায় দুই দিনের খেলা ভেস্তে গেছে। বাকি যে দুদিন খেলা হয়েছে, তাতে প্রথম ইনিংসে সাউদার্ন রকস ৩৪৭ রানে গুটিয়ে গেছে।

রকসের ১০ উইকেটের মধ্যে ক্রেমার একই নিয়েছেন ৯ উইকেট। বাকি একটি উইকেট নিয়েছেন চিনোয়া। অন্যদিকে মিডওয়েস্ট রাইনোস প্রথম ইনিংসে ১৮ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ৪৯ রান তুলতে পেরেছে।

ম্যাচে কোনো ফলাফল না এলেও ক্রেমার আলোচনায় এসেছেন দুর্দান্ত বোলিংয়ে। ৪৬.২ ওভার হাত ঘুরিয়ে ১৪৪ রানে ৯ উইকেট শিকার করেছেন তিনি।

উইজডেন জানাচ্ছে, জিম্বাবুয়ের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বোলারের ৯ উইকেট পাওয়ার দ্বিতীয় ঘটনা এটি। আর স্পিনার হিসেবে ক্রেমারই প্রথমবার এ কীর্তি গড়লেন।

জাতীয় দলের জার্সিতে ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ১৯টি টেস্ট খেলে ৫৭ উইকেট নিয়েছেন ক্রেমার। পাশাপাশি ব্যাট হাতে ৫৪০ রান করেছেন। ৯৬ ওয়ানডের সঙ্গে ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা গেছে ক্রেমারকে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে আবারও মাঠে ফেরেন ক্রেমার। তবে পেশাদার ম্যাচের জন্য অপেক্ষা বাড়তে থাকে। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে নাম থাকলেও একাদশে সুযোগ মেলেনি ক্রেমারের। শেষ পর্যন্ত লোগান কাপের ম্যাচ দিয়ে ফিরলেন। সেটাও রেকর্ড গড়েই।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর