সুরিয়াভানশির একদিন পর ৮ চার ১০ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি বাংলাদেশের সোহানের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

একদিন আগে এশিয়ান কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করেছেন ভৈভাব সুরিয়াভানশি। আজ শনিবার হংকংয়ের বিপক্ষে তাঁর চেয়েও কম বলে তিন অঙ্ক ছোঁয়ার পথে ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার হাবিবুর রহমান সোহান।

একটা পর্যায়ে ২৪ বলে ৮৮ রান ছিল সোহানের। সেখান থেকে তিন অঙ্কে পৌঁছাতে সোহানের খেলতে হয়েছে আরও ১১ বল। তাতে সুরিয়াভানশিকে ছাড়িয়ে যেতে না পারলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেওয়া সোহান বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ চার ও ১০টি ছক্কা মেরেছেন।

সোহানের ব্যাটিং তাণ্ডবে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা হেসেখেলে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তুলেছিল হংকং। জবাবে সোহানের তাণ্ডবে ইনিংসের ৫৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ।

সোহান ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আরেক প্রান্তে আকবর আলী ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রানে অপরাজিত ছিলেন।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন সোহান। আরেক ওপেনার জিসান আলমকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৬.৩ ওভারে বাংলাদেশকে ১১১ রান এনে দেন সোহান। এ জুটিতে জিসানের অবদান মোটে ২০ রান (১৪ বলে)।

সেঞ্চুরির পথে থাকা সোহান ফিফটি ছুঁয়েছেন মোটে ১৪ বলে। জিসান ফিরে যাওয়ার পর তিনে নামা জাওয়াদ আবরার মোটে ২ রান করেছেন। এরপর উইকেটে যান আকবর আলী। সোহানের সঙ্গে তিনিও তাণ্ডব চালাতে থাকেন অন্যপ্রান্তে। 

এর মধ্যে ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরির দেখা পান সোহান। ওভারের বাঁকি ৫ বলে ৫টি ছক্কা মেরে বাংলাদেশকে জয় এনে দেন আকবর।  

সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রোনালদোকে নিয়ে পর্তুগালের এই অবস্থার সূত্রপাত গত রোববার। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো সময় বেঞ্চে থাকার বিষয়টি সহজভাবে মানতে পারেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা।...
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর