ক্রিকেটের সর্বকালের সেরাদেরও যে রেকর্ড নেই, সে রেকর্ড গড়ে ফেললেন তিনি

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজও হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হার নিশ্চিত হয় ক্যারিবীয়দের।

ম্যাচটা হারলেও গতকাল রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষেই সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান।

নেপিয়ারে গতকাল বৃষ্টিবিঘ্নিত ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪৭ রান তোলে উইন্ডিজ। রান তাড়ায় ইনিংসের ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নেয় কিউইরা।

ক্যারিবীয়রা যে আগে ব্যাটিং করে আড়াই শ ছুঁই ছুঁই সংগ্রহ পেয়েছে, সেখানে সবচেয়ে বড় অবদান হোপের। ডানহাতি এ ব্যাটসম্যান ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় একাই ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। হোপের বাইরে উইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ২২ রানের!

উইন্ডিজকে একাই টানার পথে ৬৬ বলে সেঞ্চুরি তুলে নেন হোপ, আর তাতেই ইতিহাসের পাতায় উঠে যান তিনি। টেস্ট খেলুড়ে ১২টি দেশের বিপক্ষেই সেঞ্চুরি (সব সংস্করণ মিলিয়ে) হলো হোপের। যে কীর্তি গড়তে পারেননি আর কেউ।

একটা সময় এই রেকর্ডটা ছিল রাহুল দ্রাবিড়ের। তাঁর সময়ে খেলা ১০টি টেস্ট খেলুড়ে দেশের সবগুলোর বিপক্ষেই তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান। তবে ২০১৭ সালে টেস্টে স্বীকৃতি পায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড, ততদিনে টেস্ট থেকে অবসর নিয়েছেন দ্রাবিড়। ভারতের আরেক কিংবদন্তি সাচিন টেন্ডুলকার টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন। আর প্রথমবারের মতো ১২ টেস্টখেলুড়ে সব দলের বিপক্ষেই সেঞ্চুরির কীর্তি গড়লেন হোপ।

অবশ্য উইন্ডিজ অধিনায়ক হোপের দুর্দান্ত এ কীর্তির খুব কাছাকাছি ছিলেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো সেঞ্চুরি করতে পারেননি কোহলি। তাঁর আগেই রেকর্ডটা নিজের করে নিলেন হোপ।

গতকাল হোপ আরও একটা রেকর্ড গড়েছেন। উইন্ডিজ ইতিহাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরির মালিক ব্রায়ান লারার পাশে বসেছেন হোপ। ২৫টি ওয়ানডে সেঞ্চুরি নিয়ে ক্যারিবীয়দের মধ্যে সবার ওপরে ক্রিস গেইল।

এর পাশাপাশি ক্যারিবিয়ানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৬০০০ ওয়ানডে রান পূর্ণ করার নজির গড়েছেন হোপ। ১৪৭ ইনিংসে ৬ হাজার ওয়ানডে রান ছুঁয়েছেন হোপ, আর সবার এ তালিকায় সবার ওপরে থাকা ভিভ রিচার্ডস ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ১৪১ ইনিংসে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর