ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে তিনি যাচ্ছেন পাকিস্তানে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। এ নিলামের সপ্তাহ দুয়েক আগে প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসিস।

নিলাম থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার কারণও জানিয়েছেন ৪১ বছর বয়সী এ ব্যাটসম্যান। আইপিএলের বদলে প্রায় একই সময়ে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ডু প্লেসিস।

ডু প্লেসিস লিখেছেন, ‘আইপিএলে ১৪ মৌসুম খেলার পর, এবারের নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা অনেক বড় সিদ্ধান্ত। পেছনে ফিরে তাকালে অনেক অনেক কৃতজ্ঞতা আসে।’

আইপিএলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডু প্লেসিস আরও লিখেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের পথচলায় এই লিগ খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে এখানে খেলা, দারুন সব ফ্র্যাঞ্চাইজি এবং তুলনাহীন আবেগী সমর্থকদের সামনে খেলতে পারাটা সত্যিই ভাগ্যের বিষয়।’

আইপিএলে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ১৫৪ ম্যাচ খেলেছেন ডু প্লেসি। এর মধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে দুবার শিরোপা জিতেছেন। তবে এবার আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেও ভবিষ্যতে আইপিএলে খেলার সম্ভাবনা নাকচ করেননি তিনি।

ডু প্লেসি লিখেছেন, ‘ভারত আমাকে এমন বন্ধুত্ব, শিক্ষা ও স্মৃতি দিয়েছে, যা আমাকে একজন ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে পরিণত করেছে। ১৪ বছর বেশ লম্বা সময়। আর এই অধ্যায়ের জন্য আমি গর্বিত এবং আমার কাছে এর মূল্য অনেক। আমার হৃদয়ে ভারতের জন্য বিশেষ জায়গা আছে এবং নিশ্চিতভাবেই এটি বিদায় নয়, আবারও আপনারা আমাকে দেখতে পাবেন।’

এরপর নিজেই জানান, কেন আইপিএল ছেড়ে পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে ডু প্লেসি বলেছেন, ‘এ বছর আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি- পিএসএলের আসন্ন মৌসুমে খেলব আমি। এ পথচলাটা আমার জন্য রোমাঞ্চকর মনে হচ্ছে। নতুন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, খেলোয়াড় হিসেবে নিজেকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ। সেই সঙ্গে অসাধারণ প্রতিভাধর ও উদ্যমীদের কাছ থেকে দেখার সুযোগ। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। আমি পাকিস্তানের আতিথেয়তা নিতে মুখিয়ে আছি।’

উল্লেখ্য, এর আগেও পিএসএলে খেলেছেন ডু প্লেসি। ২০১৯ থেকে ২০২১ সালের মাঝে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন সাবেক এ প্রোটিয়া ব্যাটসম্যান।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর