ভারতের ‘যম’ হয়ে দেখা দিয়েছে তারা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রীতিমত ঝড় তুলেছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে হারের পর চণ্ডীগড়ের মুল্লানপুরে গতকাল কুইন্টন ডি ককের ৪৬ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংসে( ৫ চার, ৭ ছক্কা) ভারতকে ২১৪ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। সেই লক্ষ্যে নেমে ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। এই হার টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের ১৩তম হার। যা বিশ্বের যেকোনো দলের বিপক্ষে এই ফরম্যাটে ভারতের সবচেয়ে বেশি হার। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হার ১২টি করে, তবে এখন এই রেকর্ডে এককভাবে শীর্ষে সাউথ আফ্রিকা। 

প্রোটিয়াদের এমন জয়ের দিনে অস্বস্তিকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন পেসার আর্শদ্বীপ সিং। এক ওভার সম্পন্ন করতে বল করেছেন ১৩টি, দিয়েছেন ৭টি ওয়াইড বল। 

সবচেয়ে বেশি বলে এক ওভার শেষ করে লজ্জার এমন রেকর্ডে আন্তর্জাতিক ক্রিকেটে সবার শীর্ষে নাম লিখিয়েছেন ভারতের এই বাঁহাতি পেসার। আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে টি–টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি বল করার অপ্রিয় কৃতিত্ব এখন আর্শদ্বীপের। যদিও নিজের নামের পাশে আরেকজনকে পেয়েছেন তিনি। 

এর আগে গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একই কীর্তি (১৩ বলে ওভার) গড়েছিলেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। 

সাউথ আফ্রিকার ইনিংসের ১১তম ওভারে এসে প্রথম বলেই কুইন্টন ডি ককের কাছে ছক্কা খান আর্শদ্বীপ সিং। এরপর চাপের মুখে পরের দুটি বলই ওয়াইড করেন, তবে টানা তৃতীয় ওয়াইড দেননি এই বাঁহাতি, পরের বৈধ বলটি ডট হলেও দুর্ভোগ থামেনি। পুরো ওভার জুড়ে আরও পাঁচটি ওয়াইড দেন তিনি। ১৩ বলের ওভারে ৭টি ওয়াইড বলে দিয়েছেন ১৮ রান।

আর্শদ্বীপের এমন অস্বস্তিকর রেকর্ডের দিনে কুইন্টন ডি কক রীতিমত ছক্কা বৃষ্টি নামিয়েছিলেন চণ্ডীগড়ে। বাঁহাতি এই ওপেনার ৫ চার ও ৭ ছক্কায় ৪৬ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে ডোনোভান ফেরেইরার ১৬ বলে ৩০ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা। 

লক্ষ্য তাড়ায় নেমে ভারত পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায়। ওপেনার শুভমান গিল, আভিষেক শর্মা ও অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ ৪ ওভারের ভেতরেই প্যাভিলিয়নের পথ ধরেন। দলীয় ৩২ রানে ৩ উইকেট হারানো ভারত মাঝ ওভারে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 

শুরু ধাক্কা সামলে তিলক ভার্মা খানিকটা আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা পাননি। শেষ পর্যন্ত তিলক ভার্মার ৩৪ বলে ৬২ রানের ইনিংসে ভারতের হারের ব্যবধান কমেছে। ১৯.১ ওভারে ১৬২ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। সাউথ আফ্রিকার হয়ে ওতনীল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট নেন। 

পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। তৃতীয় টি-টোয়েন্টি আগামী ১৪ ডিসেম্বর। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর