দুই ইনিংসেই দুই ওপেনারের সেঞ্চুরি

এমন কিছু আর কখনোই দেখেনি কেউ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

মাউন্ট মঙ্গানুই টেস্টে চারদিন শেষে এগিয়ে কোন দল? এমন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটা সহজ নয়। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজ অলআউট হওয়ার আগে তুলেছিল ৪২০ রান।

১৫৫ রানের এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইরা এবার ইনিংস ঘোষণা করে ২ উইকেটে ৩০৬ রান তুলে। তাতে ৪৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪৩ রানে টেস্টের চতুর্থ দিন শেষ করেছে উইন্ডিজ।  

চার দিন শেষে যা পরিস্থিতি, সামান্য ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। কিউইদের এগিয়ে রাখার পথে দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে যা করেছেন, সেটা টেস্টের ১৪৮ বছরের ইতিহাসেই আর কখনো দেখা যায়নি।

তা ল্যাথাম ও কনওয়ে কী করেছেন? প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন এ দুজন। টেস্টে ইতিহাসে কোনো দলের দুই ওপেনারের দুই ইনিংসেই সেঞ্চুরির ঘটনা এই প্রথম।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রানের পাহাড় গড়ার পথে ল্যাথাম করেছিলেন ১৩৭ রান। আরেক ওপেনার কনওয়ে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত আউট হয়েছেন ২২৭ রানে। দ্বিতীয় ইনিংসে কনওয়ে (১০০) ঠিক সেঞ্চুরি ছুঁয়েই বিদায় নিয়েছেন, আর ল্যাথাম (১০১) সেঞ্চুরির পর স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন ১ রান।

দুজনের রেকর্ড গড়া ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দলের রান ৩০০ পেরোনোর অপেক্ষায় ছিল কিউইরা। শেষ পর্যন্ত দিনের শেষ সেশনের অর্ধেক পর্যন্ত ব্যাটিং করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে টেস্টের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৬২ রান।

এ রান তাড়া করতে বিশ্ব রেকর্ডই ভাঙতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা অবশ্য উইন্ডিজেরই। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল ক্যারিবীয়রা।

এবার উইন্ডিজের কাজটা যে সহজ হবে না, সেটা আজ চতুর্থ দিনের শেষভাগে উইকেটের চরিত্র দেখে কিছুটা অনুমান করা যাচ্ছে। উইকেটে বল অসম বাউন্স দেখা গেছে। এর মধ্যেও দিনের শেষ ভাগে ১৬ ওভার ব্যাটিং করে কোনো উইকেট হারায়নি উইন্ডিজ।

আগামীকাল টেস্টের শেষ দিনে নতুন ইতিহাস লিখতে উইন্ডিজের দরকার আরও ৪১৯ রান। আর ড্র করতে কাটিয়ে দিতে হবে পুরো দিন। এর আগে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ দুই দিনে ১৬৩.৩ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল উইন্ডিজ। তবে দ্বিতীয় টেস্টটি নিউজিল্যান্ড জেতায়, সিরিজ বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর