হ্যাডলির রেকর্ড ভাঙলেন ডাফি

৪০ বছরে যা কেউ করতে পারেনি, সেটাই করে দেখালেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছেন জ্যাকব ডাফি। গতকাল ক্যারিবিয়ানরা চতুর্থ দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে, আজ শেষ দিনেই ১০ উইকেট নেওয়ার চ্যালেঞ্জে নিউজিল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ডাফি।

ড্রয়ের সম্ভাবনা নিয়ে দিন শুরু হলেও শেষ সেশনের ভেতরেই পুরো ১০ উইকেট তুলে নিয়ে ৩২৩ রানের বিশাল জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজ জয়ের এই ম্যাচে কিউইদের নায়ক ডাফি, এই ডানহাতি একাই ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ, নিয়েছেন ৫ উইকেট। 

সিরিজের তিন টেস্টে ডাফির এটি তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি। এমন দিনে অবশ্য ৩১ বছর বয়সী এই বোলার একটি রেকর্ডও গড়েছেন। নিজ দেশের  কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন ডাফির।

২০২৫ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৩৬ ম্যাচে ৮১ উইকেট পেয়েছেন ডাফি। এর আগে এই রেকর্ড ছিল হ্যাডলির, দীর্ঘ ৪০ বছর আগে ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট পেয়েছিলেন তিনি। 

তিন ফরম্যাটের মধ্যে ডাফি সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন টি-টোয়েন্টিতে। ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এছাড়া চলতি বছর টেস্টে অভিষিক্ত ডাফি ৪ টেস্টে নিয়েছেন ২৫ উইকেট ও ১১ ওয়ানডেতে ২১ উইকেট। এদিকে হ্যাডলি ১৯৮৫ সালে ১০ টেস্টে ৬৪টি ও ১৩ ওয়ানডেতে ১৫ উইকেট পেয়েছিলেন।

আজ ৪৩ রানে নিজের দিন শুরু করা ক্যারিবিয়ানরা টেস্ট ড্রয়ের পথেই হাঁটছিল। ৪৬২ রানের লক্ষ্যে দিনের শুরুতেই ওপেনার ব্র্যান্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৬৭ রান করা এই ওপেনারকে ফেরান ডাফি। এরপর অ্যালিক অ্যাথানেজ, জাস্টিন গ্রিভস ও রস্টন চেজ—এই তিন ব্যাটসম্যানকে মাত্র সাত রানের ভেতর প্যাভিলিয়নের পথ দেখান ডাফি।

৮৭ রানে বিনা উইকেট থেকে এক শ রান পার করার আগে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনের ভেতর ৮ উইকেট হারানো ক্যারিবিয়ানরা শেষ সেশনে ১৩৮ রান তুলতেই গুটিয়ে যায়। দলের শেষ ব্যাটসম্যান জেইডন সিলসকে ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন ডাফি। এই ইনিংসে ডাফির বোলিং ফিগার ৪২ রানে ৫ উইকেট।  

চলতি বছরেই টেস্ট ক্রিকেটে অভিষেক ডাফির। জিম্বাবুয়ের বিপক্ষে একটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট—এই চার ম্যাচেই পেয়েছেন ২৫ উইকেট। যা নিউজিল্যান্ডের হয়ে প্রথম চার টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ রেকর্ড এটি। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খেলা জ্যাক কোয়িও প্রথম চার টেস্টে ২৫ উইকেট নিয়েছিলেন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর