অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারতকে হারিয়ে ১ কোটি করে পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে রীতিমত উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের যুবারা। গতকাল (রোববার) ফাইনালে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে। এমন পারফরম্যান্সের পর দলের ক্রিকেটাররা কোটিপতি বনে গেছেন।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের প্রতিটি ক্রিকেটারের জন্য ১ কোটি পাকিস্তানি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ লাখ টাকা।

আজ সোমবার ইসলামাবাদে দল ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘোষণা দেন। শুধু ক্রিকেটার নয়, দলের কোচিং স্টাফরাও নগদ পুরস্কার পাচ্ছেন, জনপ্রতি ২৫ লাখ রূপি অর্থ পুরস্কার পাবেন কোচিং স্টাফরা। 

রোববার ফাইনালে দুবাইয়ের আইসিসি একাডেমিতে আগে ব্যাট করতে নেমে সামির মিনজাসের ১৭২ রানের ইনিংসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৪৮ রানের সংগ্রহ পায়। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায়। 

যুব এশিয়া কাপের ফাইনালে এটি(১৯১ রান) দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর