খেলা দেখতে গিয়েছিলেন, এক মুহূর্তের ঝলকেই পেয়ে গেলেন ১ কোটি ৪৬ লাখ টাকা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম

গত শুক্রবার পর্দা উঠেছে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টির চতুর্থ সংস্করণের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রানবন্যা দেখা গেছে। কেপটাউনের নিউ ল্যান্ডসে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রান তুলেছিল ডারবান সুপার জায়ান্টস। জবাবে রায়ান রিকলটনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে (৬৩ বলে ১১৩) ভর করে জয়ের কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত ১৫ রানে হেরেছে এমআই কেপটাউন।

রায়ান রিকলটনের সেঞ্চুরি দলকে জেতাতে না পারলেও এক দর্শকের ভাগ্য বদলের সুযোগ এনে দিয়েছে। রিকলটনের মারা একটি ছক্কা গ্যালারি থেকে এক হাতে ধরে রাতারাতি কোটিপতি বনে গেছেন এক দর্শক!

কেপটাউন-ডারবানের গত শুক্রবারের ম্যাচে মোট ৪৪৯ রান হয়েছে। দুদলের ব্যাটসম্যানরা মিলে ২৫টি চারের পাশাপাশি ছক্কা মেরেছেন ২৫টি। রিকলটন একাই ১১টি ছক্কা মেরেছেন। এর মধ্যে ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে মারা ছক্কাটি সীমানা পেরিয়ে গ্যালারিতে যায়। সেখানে এক দর্শক এক হাতেই ক্যাচ নেন।

তা ওই দর্শক গ্যালারি থেকে ক্যাচ নিয়ে কোটিপতি হলেন কীভাবে? এসএ-টোয়েন্টি টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ছক্কার মারে কোনো দর্শক পরিষ্কার এক হাতে ক্যাচ নিতে পারলে ২০ লাখ র‍্যান্ড পাবেন, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।

আর এই নিয়মেই রিকলটনের ছক্কা এক হাতে ধরে মুহূর্তেই কোটিপতি বনে যান ওই দর্শক। কোটিপতি ওই দর্শকের নাম-পরিচয় কিংবা তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এসএ-টোয়েন্টি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর