মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ, যা জানাল কলকাতা নাইট রাইডার্স

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

আইপিএল শুরু হতে এখনো প্রায় সপ্তাহখানেক বাকি। তবে এর মধ্যেই ক্রিকেটাঙ্গনে ঝড় তুলেছে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই।

তা ভারতীয় বোর্ডের এমন নির্দেশের পর কী করবে কলকাতা? মোস্তাফিজকে দলে রাখবে, নাকি বোর্ডের কথামতো বাংলাদেশি পেসারকে ছেড়ে দেবে- এমন প্রশ্ন জমতে থাকে সমর্থকদের মনে। সেই প্রশ্নের পাল্লা বেশি ভারী হতে দেয়নি কলকাতা নাইট রাইডার্স। বোর্ডের নির্দেশনা ইস্যুতে মুখ খুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ডের নির্দেশ মোতাবেক মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ চলতি আইপিএলে বাংলাদেশি বাঁহাতি পেসারকে দেখা যাবে না।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ে প্রকাশিত কলকাতার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন বিসিসিআই আইপিএল মৌসুম শুরুর আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।’

আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর