মোস্তাফিজ ইস্যুতে কংগ্রেস নেতা শশী থারুর

‘আমরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি, তাদের বিচ্ছিন্ন করতে পারি না’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

সাম্প্রতিক নানান ঘটনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের বেশ অবনতি ঘটেছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

এদিকে কলকাতা নাইট রাইডার্সও এক বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের নির্দেশ মোতাবেক তারা মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হামলার ঘটনা ও দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে মোস্তাফিজের ব্যাপারে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের বোর্ড।

তবে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর মতে, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক নয়। মোস্তাফিজ এমন কোনো ঘৃণ্য কাজের সঙ্গে সম্পৃক্ত নন যে, তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন শশী থারুর।

কংগ্রেসের এ সাংসদ বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। এই (ক্রিকেট ও রাজনীতি) দুই বিষয়কে এক করে দেখা মোটেও ঠিক ঠিক নয়।’

শশী থারুর আরও যোগ করেন, ‘আমরা যদি এমন একটি দেশে পরিণত হই, যারা প্রতিবেশীদের সবাইকে বিচ্ছিন্ন করে দেয়, এবং বলে যে, কারও সঙ্গেই খেলা হবে না, তবে তাতে কী লাভ হবে? এটি পুরোপুরিভাবে ক্রিকেটীয় সিদ্ধান্তে হওয়া উচিত, এর মধ্যে এক চুলও রাজনীতি ঢুকতে দেওয়া উচিত নয়। আমরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি। আমরা তাদের বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের তাদের সঙ্গে খেলতেই হবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর