বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম

আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গতকাল শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়, কলকাতা যেন মোস্তাফিজকে ছেড়ে দেয়। বিসিসিআইয়ের নির্দেশ মোতাবেক বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার এমন ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিষয়টির তীব্র সমালোচনা করে আসিফ নজরুল জানিয়েছেন, এর প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বলেছেন তিনি।

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনার’ কথা উল্লেখ করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরাপত্তা ইস্যুতে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি পেসারকে।

সেই নিরাপত্তার বিষয়টিও টেনে এসেছেন আসিফ নজরুল। যুব ও ক্রীড়া উপদেষ্টার মতে, মোস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বাদ দিতে হয়, তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে। ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের সবগুলো ম্যাচ ভারতে। এগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

এ প্রসঙ্গে আসিফ নজরুল লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর