অপমানের পর বাদ দেওয়ার দাবি.. এর মধ্যে নিজেই দল ছাড়লেন বাবর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

বাবর আজমকে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্যই এনওসি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়ছেন পাকিস্তানি তারকা ব্যাটসম্যান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাবরের দল সিডনি সিক্সার্স।

বিগ ব্যাশের চলতি সংস্করণে আর মোটে দুটো ম্যাচ বাকি। এর মধ্যে আগামীকাল শুক্রবার প্লে-অফ পর্বের চ্যালেঞ্জার্স ম্যাচে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে বাবরের দল সিক্সার্স। ওই ম্যাচের জয়ী দল রোববারের ফাইনালে পার্থের মুখোমুখি হবে। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিনা বাবর আজম দল ছাড়লেন। বিগ ব্যাশ ছেড়ে পাকিস্তানের জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিচ্ছেন ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

বাবরের বিদায় প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সিডনি সিক্সার্স লিখেছে, ‘পাকিস্তানের হয়ে আসন্ন আন্তর্জাতিক সূচির ম্যাচ খেলতে বাবরকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়েছে। ফলে তিনি বিগ ব্যাশ ১৫ সংস্করণের বাকি অংশে খেলতে পারবেন না।’ ওই বিবৃতিতে বাবরকে ধন্যবাদও দিয়েছে সিক্সার্স।

তবে বাবরের বিগ ব্যাশ ছেড়ে যাওয়া সিক্সার্সের জন্য স্বস্তির খবর কিনা, এটা নিয়েও আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাবর, তাতে পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে অসন্তোষ কম ছিল না সিক্সার্স সমর্থকদের মধ্যে।

প্রচুর প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে গেলেও ১১ ইনিংসে মোটে ২০২ রান করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান, সেটাও ১০৩ স্ট্রাইকরেটে! যা বর্তমান সময়ের টি-টোয়েন্টির ধুন্দুমার ব্যাটিংয়ের সঙ্গে মোটেও মানানসই নয়!

সম্প্রতি এক ম্যাচে সতীর্থ স্টিভেন স্মিথ বাবরকে ওভারের প্রথম বলে স্ট্রাইক দেননি বলেও মাঠেই অসন্তোষ দেখিয়ে সমালোচনার শিকার হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান। সব মিলিয়ে দুর্বল পারফরম্যান্সের বাবরের সময়টা ভীষণ বাজে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে বাবরকে সিক্সার্সের ওপেনিং থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ। শেষমেষ বাবর কিনা টুর্নামেন্টই ছেড়ে গেলেন।

সাক্ষাৎকারে মার্ক ওয়াহ বলেছেন, ‘আমার মনে হয়, একটু কঠোর হওয়ার সময় এসেছে। ওদের (সিক্সার্স) ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতে হবে। কারণ এই মুহূর্তে (ওপেনিংয়ে) ওরা প্রায় পুরোপুরি স্টিভেন স্মিথের ওপর নির্ভর করছে… দুর্ভাগ্যজনক হলেও আমাকে বলতেই হচ্ছে, বাবর আজমকে বাদ দিতে হবে।’

অস্ট্রেলিয়ান এ কিংবদন্তি বাবরের সমালোচনায় আরও বলেছেন, ‘টপ অর্ডারে সে তেমন কিছুই করতে পারেনি। আমি জানি ও (বাবর) বিশ্বমানের ব্যাটসম্যান। কিন্তু এই টুর্নামেন্ট জিততে হলে পারফরম্যান্সটাই বড় কথা। আর এখন পর্যন্ত ও সেটা দেখাতে পারেনি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর