অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল

৫৫ বলে সেঞ্চুরি, ১৫ চার ও ১৫ ছক্কায় ৮০ বলে ১৭৫ রান, রেকর্ডবুকে তোলপাড়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে রীতিমত ঝড় তুলেছেন ভারতের বৈভব সুরিয়াভানসি। ইংল্যান্ডের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ওপেনার। সেঞ্চুরি করেই থামেননি তিনি। পুরো ইনিংসে ভেঙেছেন একের পর রেকর্ড।

তাঁর বিধ্বংসী ইনিংসে আগে ব্যাট করতে নেমে ২৫ ওভারে ২ উইকেটে ২৫০ রান করেছে ভারত। ইংলিশ বোলারদের একের পর এক বাউন্ডারি ছাড়া করে ডাবল সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সুরিয়াভানসি। তবে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে এই বাঁহাতি থেমেছেন ১৭৫ রানে। ৮০ বলে ১৫ চার ও ১৫ ছক্কায় ১৭৫ রান করে রেকর্ডবুক চুরমার করে ২৬তম ওভারে মান্নি লামসডেনের বলে ফিরেছেন এই ওপেনার।

ততক্ষণে ভারতের স্কোরবোর্ডে ২৫.৩ ওভারে ৩ উইকেট ২৫১ রান। 

১৫টি ছক্কা মেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন সুরিয়াভানসির। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের (১২টি ছক্কা)। ২০০৮ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন হিল।

শুধু তাই নয়, যুবাদের ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিকও এখন সুরিয়াভানসি। এর আগে নিজেরই করা ১৪ ছক্কার রেকর্ড ভেঙেছেন তিনি।

ছক্কার রেকর্ডের পর এ ম্যাচেই বৈভব গড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্রুততম ১৫০ রানের রেকর্ড। মাত্র ৭১ বলে দেড়শ ছুঁয়ে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের বেন মায়েসকে, যিনি চলতি বিশ্বকাপেই স্কটল্যান্ডের বিপক্ষে ৯৮ বলে ১৫০ করেছিলেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সুরিয়াভানসিই প্রথম ব্যাটসম্যান, যিনি বিশ্বকাপে চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন- যার সবকটি ছিল ৫০ বলের আগেই করা ফিফটি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিকও বৈভব—মোট ২০টি ছক্কা।

এদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির তালিকায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বৈভব। চলতি বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল মালাজচুক। জাপানের বিপক্ষে তিনি ৫১ বলে সেঞ্চুরি করেছেন।

বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে এটি ষষ্ঠ সেঞ্চুরি, যেখানে বৈভবের অপরাজিত ইনিংসটি তালিকার শীর্ষে। একই তালিকায় রয়েছেন উনমুক্ত চাঁদ, মঞ্জোট কালরা, ব্রেট উইলিয়ামস, স্টিফেন পিটার্স ও জ্যারাড বার্কের মতো নাম।

চলতি মৌসুমেই অবশ্য রেকর্ড ভাঙার নেশায় মেতেছেন বৈভব। বিজয় হাজারে ট্রফি ২০২৫–২৬-এ এই বাঁহাতি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করেন মাত্র ৫৯ বলে, ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্সের ২০১৫ বিশ্বকাপে করা ৬৪ বলের রেকর্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪.২ ওভারে ৪ উইকেটে ৩০২ রান করেছে ভারত। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
পুলিশের কাছে করা অভিযোগে সৌরভ উল্লেখ করেছেন, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু সোমবার পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর