ভারত ম্যাচ ইস্যু

শ্রীলঙ্কার কারণে বিশ্বকাপে ‘ইউটার্ন’ নিচ্ছে পাকিস্তান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানের যে অবস্থান তা নিয়ে আলোচনা থামছেই না। আইসিসির তরফ থেকে এই বিষয়ে সমাধানের চেষ্টা চালালেও এবার শ্রীলঙ্কার অনুরোধে সেই অবস্থান থেকে সরে আসতে পারে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও তাদের দেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে।

পাকিস্তানের ম্যাচ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সোমবারের মধ্যেই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অবস্থান থেকে ইউটার্ন নিয়ে সরে আসতে যাচ্ছে পাকিস্তান। 

পাকিস্তান সরকার তাদের দলকে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে খেলতে বারণ করেছে। তবে এই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধের পর। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পিসিবিকে পাঠানো এক চিঠিতে জানায়, ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। 

এই চিঠির পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তিনি নাকভিকে স্মরণ করিয়ে দেন, এই সংকটময় সময়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো পাকিস্তানের প্রয়োজন। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে টিকিট বিক্রি, আতিথেয়তা ও অন্যান্য খাত থেকে বড় অঙ্কের রাজস্ব হারাবে শ্রীলঙ্কা ক্রিকেট।

আজ নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এনডিটিভিকে এই ব্যাপারে বলেন, ‘পাকিস্তান সরকার ক্রিকেটীয় ব্যাপারে সব সময় শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে এসেছে। তাই তাদের (শ্রীলঙ্কা) বোর্ডের পাঠানো ইমেইল এভাবে উপেক্ষা করা যায় না।’ 

পিসিবি চেয়ারম্যানের সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের যোগাযোগ হচ্ছে জানিয়ে সেই সূত্র আরও বলেন, ‘শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভা সরাসরি মোহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই সময়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য জরুরি। কারণ পাকিস্তান ও ভারতের ম্যাচ না হলে শ্রীলঙ্কা বোর্ড টিকিট বিক্রি, আতিথেয়তা খাতসহ বিভিন্ন উৎস থেকে অতিরিক্ত রাজস্ব হারাবে।’ 

সূত্রের মতে, শাম্মি সিলভাকে নাকভি আশ্বস্ত করেছেন যে তিনি সরকারের সঙ্গে পরামর্শ করে তাকে সিদ্ধান্ত জানাবেন।

তিনি আরও বলেন, পাকিস্তান ইতিমধ্যে শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেছে— সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন সঠিক নয়। কারণ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল থেকে দেশেই ছিলেন না এবং আজ তার ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে পাকিস্তান সফর নিয়ে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরতে চাইলে শ্রীলঙ্কা সরকার পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সফর সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। সেই ঘটনার কথাও বর্তমান আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর