পাকিস্তানে ইমরান খানকে নিয়ে উদ্বেগ

সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ, চিকিৎসার আহ্বান গেল ভারত থেকে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

প্রায় আড়াই বছর ধরে পাকিস্তানের কারাগারে বন্দীদশা কাটছে ইমরান খানের। এর মধ্যে খবর ছড়িয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ডান চোখের দৃষ্টিশক্তির ক্ষতিগ্রস্ত হয়েছে ইমরান খানের, আর এ নিয়ে দেশটিতে বিক্ষোভও চলছে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে।

সেই বিক্ষোভ কিংবা উদ্বেগ আর পাকিস্তানে সীমাবদ্ধ নেই। ইমরান খানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কপিল দেব ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা। সেই তালিকায় যোগ হয়েছে ভারতের আরও এক সাবেক অধিনায়কের নাম- সৌভর গাঙুলী। ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গাঙুলীর প্রত্যাশা, পাকিস্তানের সাবেক অধিনায়ক যথাযথ চিকিৎসা ও প্রাপ্য সম্মান পাবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙুলী বলেছেন, ‘আমি আশা করি, তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে এবং তিনি সঠিক চিকিৎসা পাবেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক এবং পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি পাকিস্তানকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন। তাই তাঁকে অবশ্যই দেখভাল করা উচিত এবং সম্মান দেওয়া উচিত।’

সৌরভ গাঙুলীর আগে সুনীল গাভাস্কার, কপিল দেবসহ বিভিন্ন দলের আরও ১৪ সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে এক যৌথ আবেদন করেন। ওই আবেদনে ইমরান খানের উন্নত চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করার অনুরোধ জানান তারা।

শুধু চিকিৎসার অনুরোধ নয়, পাশাপাশি ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের আইনি ও মানবিক সুরক্ষার দাবিও জানান তারা। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক অধিনায়করা তাদের আবেদনে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন—ইমরান খান যেন তাঁর পছন্দের যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ‘অবিলম্বে, পর্যাপ্ত এবং ধারাবাহিক চিকিৎসা’ পান, যাতে তাঁর স্বাস্থ্যগত সমস্যাগুলোর সমাধান হয়।

পাশাপাশি তারা ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক ও মর্যাদাপূর্ণ কারাবাসের পরিবেশ’-এর নিশ্চয়তা চেয়েছেন। এর মধ্যে আছে নিকটাত্মীয়দের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ। সেই সঙ্গে ‘অযথা বিলম্ব বা বাধা ছাড়া ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় প্রবেশাধিকার’ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সাবেক অধিনায়কদের ওই বিবৃতিতে বলা হয়, ‘তাঁর (ইমরান) স্বাস্থ্যের বিষয়ে সাম্প্রতিক প্রতিবেদন—বিশেষ করে হেফাজতে থাকা অবস্থায় তার দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি—এবং গত আড়াই বছরে তাঁর কারাবাসের পরিবেশ আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।”

ওই বিবৃতিতে ক্রিকেটার ইমরানের অবদান, ক্রিকেটের বাইরের জীবনসহ সার্বিক বিষয় তুলে ধরে সাবেক অধিনায়কের লিখেছেন, ‘আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই— এখন সেই চেতনাকে সম্মান জানিয়ে শালীনতা ও ন্যায়বিচারের নীতিগুলো বজায় রাখা হোক। এই আবেদনটি ক্রীড়াসুলভ মানসিকতা ও সাধারণ মানবতার চেতনা থেকে করা হয়েছে; কোনো আইনি প্রক্রিয়ার বিরুদ্ধে পক্ষপাত করা হয়নি।’

ওই বিবৃতিতে গাভাস্কার ও কপিল দেব ছাড়াও স্বাক্ষর করেছেন গ্রেগ চ্যাপেল, মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রেয়ারলে, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লার্ক, ডেভিস গোয়ার, কিম হিউজেস, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়াহ এবং জন রাইট।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর