‘ভারতকে তারা মাটিতে নামিয়ে এনেছে, সত্যি বলতে অপমানই করেছে’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। সুপার এইটে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও সুরিয়াকুমার ইয়াদাভদের অন্যদের খেলার ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এক কথায় স্বাগতিকদের হাতে তাদের সেমিফাইনালের ভাগ্য আর নেই। এমন পরিস্থিতিতে ভারতকে রীতিমত ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হেরেছে ভারত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলাইন মনে করেন ভারত একপ্রকার ‘অপমানিত’ হয়েছে। সাউথ আফ্রিকার জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে টানা ১২ ম্যাচ পর ভারত প্রথম হারের মুখ দেখল।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ভারতের হারের পর পাকিস্তানি এক টেলিভিশন অনুষ্ঠানে সাকলাইন তীব্র সমালোচনা করে বলেন, সাউথ আফ্রিকা তিন বিভাগেই(ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) ভারতকে টপকে গিয়েছে। 

‘সাউথ আফ্রিকার পরিকল্পনা নিখুঁতভাবে কাজ করেছে। ভারতকে তারা মাটিতে নামিয়ে এনেছে, বলা যায় তাদের একপ্রকার বিধ্বস্ত করেছে এবং সত্যি বলতে অপমানই করেছে। সম্প্রতি সময়ে ভারত যে আত্মবিশ্বাসে ভরপুর ছিল, দক্ষিণ আফ্রিকা তা এক ধাক্কায় কমিয়ে দিয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল অসাধারণ। ওই ক্যাচটি(করবিন বশের ক্যাচ) দেখুন, কী দারুণ সমন্বয় ছিল।’-টেলিভিশন অনুষ্ঠানে বলেন সাকলাইন। 

সাউথ আফ্রিকার কাছে হারের কারণে ভারতের রানরেট(-৩.৮০০) এতটাই নেমে গিয়েছে, যে সেমিফাইনালের পথ আরও কঠিন করে তুলেছে।

শেষ চারে উঠতে হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে। শুধু তা-ই নয়, সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হারের প্রার্থনাও করতে হবে ভারতীয়দের, অন্যথায় জিম্বাবুয়ের বিপক্ষে সাউথ আফ্রিকার হারের প্রার্থনা করতে হবে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর