জটিল সমীকরণে দল, বাবরকে বাদ দেওয়ার পক্ষে তাঁরা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

ম্যাচটা পাকিস্তানের জন্য টিকে থাকার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই চলবে না, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে কিছু সমীকরণও মেলাতে হবে। আগে ব্যাটিং করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর পরে ব্যাটিং করলে জয় আদায় করতে হবে ১৩.১ ওভারের মধ্যেই।

এমন জটিল সমীকরণ মেলাতে পাকিস্তান কেমন একাদশ নিয়ে খেলতে পারে, এ নিয়ে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদ। দুজনই মতামত দিয়েছেন, গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাবরকে একাদশে না রাখার জন্য!

পাকিস্তানের টিভি অনুষ্ঠান ‘হার না মানা হ্যায়’তে উপস্থিত হয়ে আমির বলেছেন, ‘টপ অর্ডারে শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আঘা এবং খাজা নাফেকে খেলতে হবে। উসমান খান যেহেতু উইকেটকিপার, ও দলে থাকবে। এরপর শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ আসবে। সাইম (আইয়ুব) যদি (টপ অর্ডারের) বাইরে যায়, তাহলে ওর জায়গায় আবরার খেলতে পারে। আর বাবরের জায়গায় খেলতে পারে নাফে। শাহিন (আফ্রিদি) ও নাসিম (শাহ) দলে থাকবে।’

অন্যদিকে শেহজাদ পরামর্শ দিয়েছেন, দলে যারা আছে, তাদের নিয়ে সেরা সমন্বয় করতে। আমিরের মতো শেহজাদও তাঁর একাদশে রাখেননি বাবরকে। শুরুতে শেহজাদ বলেছেন, ‘বিশেষজ্ঞদের নিয়ে মাঠে নামুন। দয়া করে আগামীকালের (শনিবার) ম্যাচে দলকে বিভক্ত করবেন না। আপনার কাছে যেমন তথ্য আছে, সে অনুযায়ী বোলার ও ব্যাটসম্যানদের খেলান।’

একাদশ নিয়ে বলতে গিয়ে শেহজাদ বলেছেন, ‘আপনার বেঞ্চে ডন ব্র্যাডম্যান বসে নেই, যাকে আপনি (একাদশে) নিয়ে আসবেন। তাই আপনাকে ছোটোখাটো সমন্বয় করতে হবে। শাদাবের জায়গায় আবরারকে নিতে পারেন। বাবরের জায়গায় নাফেকে খেলাতে পারেন। এতে আপনার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো হবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর