এক ভুলেও থামলেন না পাকিস্তান তারকা, নতুন ভবিষ্যদ্বাণী- ভারত ফাইনালে যাবে না

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম

সপ্তাহ দুয়েক আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেমিফাইনালের আগেই বাদ পড়ার কথা ছিল ভারতের। কিন্তু আমিরের সেই পুর্বানুমান ভুল প্রমাণ করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন সুরিয়াকুমার ইয়াদাভরা। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

এমন হাইভোল্টেজ ম্যাচের আগে আবারও ভবিষ্যদ্বাণী করেছেন আমির। যথারীতি এবারও ভারতের বিপক্ষেই অবস্থান নিয়েছেন পাকিস্তানি সাবেক পেসার। আর এমন অবস্থানের যৌক্তিকতাও দেখিয়েছেন তিনি। আমিরের মতে, এবারের বিশ্বকাপে দল হিসেবে ভারত ভালো খেলতে পারেনি। আর সে কারণেই সেমিফাইনালে ভারতের চেয়ে ইংল্যান্ড এগিয়ে থাকবে বলে ধারণা তাঁর।

ভারত-ইংল্যান্ডের ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সাধারণত এ ভেন্যুতে বেশি রান দেখা যায়। তাই আজকের ম্যাচে যদি ইংল্যান্ড পরে ব্যাটিং করে, সেক্ষেত্রে ইংলিশদের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে মনে করেন আমির।

পাকিস্তানের টিভি অনুষ্ঠান ‘হার না মানা হ্যায়’তে আমির বলেছেন, ‘ম্যাচটা হবে ভালো একটা উইকেটে। রশিদ ভাই যেমনটা বলেছেন, ইংল্যান্ড যদি পরে ব্যাটিং করে, তাহলে তাদের সুযোগ বেশি থাকবে। কারণ মুম্বাইয়ে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়।’

আর এ উইকেটে বেশি রান হবে বলেই ভারতকে পিছিয়ে রাখছেন আমির, ‘ভারত মূলত একজন বা দুজন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে। ওদের বেশিরভাগ ব্যাটসম্যানই ছন্দে নেই। এখন পর্যন্ত এক বা দুজন খেলোয়াড়ই দলকে টেনে নিচ্ছে। যখন আপনি এক-দুজনের ওপর নির্ভর করেন, তখন ম্যাচে আধিপত্য দেখানো কঠিন। তাই ভারতের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডই ফেবারিট।’

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাঞ্জু স্যামসনের দুর্দান্ত এক ইনিংসই ভারতকে সেমির টিকিট এনে দিয়েছে। আমিরের মতে, স্যামসন ও ইশান কিশান মাঝেমধ্যে ভালো করলেও দুজন ধারাবাহিক নন। পাশাপাশি আভিষেক শার্মা ও সুরিয়াকুমারের ফর্ম নিয়ে উদ্বেগ আছে- এ কারণেই ভারতকে ফাইনালে দেখছেন না পাকিস্তানের সাবেক পেসার।

এ প্রসঙ্গে আমির বলেছেন, ‘ভারতের ক্ষেত্রে দেখবেন, ওদের ব্যাটসম্যানদের মধ্যে মোটে একজন বা দুজন ভালো খেলছে। কখনও একজন ব্যাটসম্যান শেষ পর্যন্ত ম্যাচ টেনে নেয়, কিন্তু বাকিরা খুব একটা অবদান রাখতে পারছে না। পুরো ব্যাটিং লাইনআপ দেখলে বোঝা যায়, ওরা ছন্দে নেই।’

আমির যোগ করেন, ‘ইশান কিশান শুধু আমাদের (পাকিস্তান) বিপক্ষেই ভালো খেলেছে। আভিষেক শার্মা ফর্মে নেই। তিলাক ভার্মা প্রভাব ফেলতে পারেনি। সুপার এইটে সুরিয়াকুমার ইয়াদাভও কিছু করতে পারেনি। সাঞ্জু মাঝে মাঝে করতে পেরেছে। আর যশপ্রীত নিজের কাজটা ঠিকঠাক করছে।’

এ বিশ্লেষণ করে ভারতকে নিয়ে আমিরের মূল্যায়ন, ‘এই দলটা ম্যাচে আধিপত্য দেখাবে— এটা নিশ্চিত করে বলা যায় না। আমার মনে হয় ইংল্যান্ডই ফেবারিট।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর